দীর্ঘ ৯৮ দিন পর মাঠে নেমে নেইমার সবাইকে বড় স্বস্তি দিয়েছে ব্রাজিলকে। নেমেই করলেন দুর্দান্ত এক গোল। গোল পেলেন ঘরের ছেলে ফিরমিনোও। প্রীতি ম্যাচে ব্রাজিল ২-০ গোলে হারাল ক্রোয়েশিয়াকে। নেইমারকে এত দিন পর ফিরে পাওয়াই ব্রাজিলের জন্য সবচেয়ে সুখবর।
পিএসজিতে খেলার সময় মার্সেইয়ের বিপক্ষে চোট পায় ২৫ ফেব্রুয়ারি। দিনের হিসেবে সেটা তিন মাস আট দিন। ব্রাজিল তারকা ওই তিন মাস আটদিন পরে বল নিয়ে কোনো প্রতিযোগিতা মূলক ম্যাচ খেলতে নামেন। নেমেই দারুণ এক গোল করেন ব্রাজিলের 'নাম্বার টেন'।
শুরুর একাদশে নেইমারকে মাঠে নামাননি ব্রাজিল কোচ তিতে। তাকে দ্বিতীয়ার্ধে মাঠে দেখা যাবে বলে জানান তিনি। কিন্তু দ্বিতীয়ার্ধের শুরুতেই যে দেখা যাবে সেটা হয়তো অনেকেই ভাবেননি। ফার্নান্দিনহোকে রেখে দ্বিতীয়ার্ধে পিএসজি তারকাকে মাঠে নামান ব্রাজিল কোচ। এরপর ব্রাজিল ভক্তরা অপেক্ষায় ছিলেন নেইমার ছন্দ দেখার।
নেইমার সমর্থকদের সেই প্রত্যাশা পুরণ করেন ম্যাচের ৬৯ মিনিটে। উইলিয়ান দারুণ এক বল পাস দেন কৌতিনহোকে। তিনি নেইমারকে বুদ্ধিদিপ্ত এক পাস দেন। তার পাস ধরে লক্ষ্যভেদ করেন ব্রাজিল ফরোয়ার্ড। ব্রাজিল এগিয়ে যায় ১-০ গোলে। এরপর শেষ বাঁশি বাজার আগে ফিরমিনো এক গোল করলে ২-০ গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে ব্রাজিল।