এশিয়া কাপ ক্রিকেটে নিজেদের দ্বিতীয় ম্যাচে পাকিস্তানকে ৭ উইকেটে হারিয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল।
প্রথমে ব্যাট করতে নেমে টাইগ্রেসদের নিয়ন্ত্রিত বোলিংয়ে শুরু থেকেই চাপের মুখে ছিল পাকিস্তান। শেষ পর্যন্ত ৫ উইকেট হারিয়ে ৯৫ রান তুলে পাকিস্তান। নাহিদা ২টি এবং ফাহিমা, সালমা, রুমানা ১টি করে উইকেট নেন। ৯৬ রানের টার্গেটে ব্যাট করতে নেমে প্রথম থেকেই দায়িত্ব নিয়ে খেলেন সালমারা।
হার নামানা ৩১ রানের ইনিংস খেলে দলকে জয়ের পথ দেখান নিগার সুলতানা। শেষদিকে নিগার সুলতানার সঙ্গে ১৯ বলে ২৩ রানে অপরাজিত ছিলেন ফাহিমা খাতুন।
এ দুজনে ভল করে ১৭ ওভার ৫ বলে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশ। ব্যাটে বলে দারুণ নৈপুন্যের জন্য ম্যাচ সেরার পুরস্কার পান ফাহিমা খাতুন।
প্রথম ম্যাচে বাংলাদেশ ৬ উইকেটে হেরেছিল শ্রীলংকার কাছে।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: