বিশ্বকাপের জন্য ২৩ সদস্যের চুড়ান্ত দল ঘোষণা করেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন জার্মানি। জোয়াকিম লোর দল থেকে বাদ পড়েছেন ম্যানচেস্টার সিটি উইঙ্গার লেরয় সানে।
গেলো মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটির হয়ে দুর্দান্ত পারফর্ম করেছেন লেরয় সানে। পিএফএ'র বর্ষসেরা তরুন খেলোয়াড়ের পুরস্কার জেতা সানেকে বাদ দিয়েছেন জোয়াকিম লো।
এছাড়াও বাদ পড়েছেন বার্নড লেনো, জনাথন টাহ ও নিলস পিটারসেন। এফ গ্রুপে জার্মানির প্রতিপক্ষ মেক্সিকো, সুইডেন ও দক্ষিণ কোরিয়া।
১৭ জুন মেক্সিকোর বিপক্ষে ম্যাচ দিয়ে শিরোপা ধরে রাখার মিশন শুরু করবে দি ম্যানশ্যাফ্টরা।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: