সিরিজে টিকে থাকার লড়াইয়ে আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে মঙ্গলবার মাঠে নামছে বাংলাদেশ দল। ভারতের দেরাদুনে আজকের খেলাও শুরু হবে রাত সাড়ে আটটায়।
হার দিয়ে শুরু করা টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে আজ আবার আফগানিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। অভিজ্ঞতায় চেয়ে এগিয়ে থাকলেও টি-টোয়েন্টি ফরম্যাটে আফগানিস্তানের চেয়ে পিছিয়ে থাকার প্রমাণ দিয়েছে সফরকারিরা।
রোববার প্রথম ম্যাচে আফগানদের কাছে ৪৫ রানে হেরে টাইগাররা কোণঠাসা। সিরিজে টিকে থাকতে হলে আজ জয়ের বিকল্প নেই বাংলাদেশের সামনে।
ব্যাটিং-বোলিং-ফিল্ডিং তিনটিতেই ভালো করতে হবে আফগানদের চেয়ে।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: