খেলা

ইসরায়েলে খেলতে যাচ্ছে না মেসির দল

ইসরায়েলে খেলতে যাচ্ছে না মেসির দল
ইসরায়েলে খেলতে যাচ্ছে না মেসির দল

নানা আলোচনা সমালোচনার আর বিতর্ক ও প্রতিবাদের মুখে ইসরায়েলের সঙ্গে অনুষ্ঠেয় প্রীতি ফুটবল ম্যাচ বাতিল করেছে আর্জেন্টিনা ফুটবল ফেডারেশন।

ফিলিস্তিনিদের ওপর নির্মম অত্যাচার করে আসা ইসরায়েলরা এ ম্যাচটি আয়োজন করে বিশ্বব্যাপী সুনাম কুড়াতে চেয়েছিল। তবে ফিলিস্তিনিদের ঘোর প্রতিবাদের মুখে অবশেষে মেসিদের আর্জেন্টিনা এ ম্যাচটি না খেলারই সিদ্ধান্ত নিয়েছে।

গতকাল দলের তারকা ফুটবলার গঞ্জালো হিগুয়েন প্রথমে এ কথা জানানোর পরে আর্জেন্টিনায় ইসরায়েলি দূতাবাস এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে।

আগামী ৯ জুন জেরুজালেমে লিওনেল মেসিদের ম্যাচটি খেলার কথা ছিল।

এর আগে মঙ্গলবার স্পেনের বার্সেলোনাতে অনুশীলন করছিল আর্জেন্টিনা ফুটবল দল। কিন্তু জেরুজালেমে খেলতে না যাওয়ার প্রতিবাদে মাঠের বাইরে জড়ো হয়েছিল হাজার হাজার আন্দোলনকারীরা।

জানা যায়, এই ম্যাচটি খেললে আর্থিকভাবে অনেক লাভবান হতো আর্জেন্টিনা দল। কিন্তু মানবিক দিক বিবেচনা নিয়ে ইসরায়েলের বিপক্ষে ম্যাচ বাতিল করে দারুণ দৃষ্টান্ত স্থাপন করলো মেসির আর্জেন্টিনা।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ