খেলা

রাশিয়া বিশ্বকাপ: সবার আগে পৌঁছেছে ইরান

রাশিয়া বিশ্বকাপ: সবার আগে পৌঁছেছে ইরান
রাশিয়া বিশ্বকাপ: সবার আগে পৌঁছেছে ইরান

রাশিয়া বিশ্বকাপের ৯ দিন বাকি থাকতে প্রথম দল হিসেবে সবার আগে পৌঁছেছে ইরান।

এশিয়া অঞ্চল থেকে সুযোগ পাওয়া দেশটি স্থানীয় সময় মঙ্গলবার রাত ৮টা ২৬ মিনিটে রাজধানী মস্কোর ভ্নুকোভো বিমানবন্দরে নামে।

রাশিয়া পৌঁছে ইরান কোচ কার্লোস কুইরোজ বলেন, ‘রাশিয়ায় এসে ইরানিয়ান ফুটবলের স্বপ্ন সত্যি হলো। আমরা কঠোর শ্রম ও ত্যাগের বিনিময়ে এটা অর্জন করেছি, যার ফলে নিজেদের সম্মানীত বোধ করছি। অসাধারণ বিশ্বকাপ পরিবারে ইনরা সেরা দল হয়েই এসেছে। আর এই আসরে আমরা নিজেদের সেরাটাই দিতে চাই। আমরা প্রতিটি দল ও তাদের সমর্থকদের প্রতি, বিশেষ করে রাশিয়ার জনগণকে শুভেচ্ছা জানাই, যারা এই প্রতিযোগিতা আয়োজন করছে। দারুণ একটি বিশ্বকাপের জন্য তোমাদের শুভ কামনা জানাই।’

এদিকে, মস্কো অঞ্চলের লোকোমোতিভ বাকোভকা অনুশীলন সেন্টারে বিশ্বকাপের বেজ ক্যাম্প করছে ইরান। আর আগামী ১৫ জুন মরক্কোর বিপক্ষে সেন্ট পিটার্সবার্গ স্টেডিয়ামে নিজেদের প্রথম ম্যাচ খেলবে পার্সিয়ান স্টাররা।

এর আগে ২০১৮ রাশিয়া বিশ্বকাপে এশিয়া অঞ্চল থেকে প্রথম দল হিসেবে যোগ্যতা অর্জন করেছিল ইরান। এ নিয়ে নিজেদের ইতিহাসে পঞ্চম বিশ্বকাপ খেলছে দলটি। এর আগে ১৯৭৮, ১৯৯৮, ২০০৬ ও ২০১৪ সালে তারা বিশ্ব ফুটবলের মহাযজ্ঞে মাঠে নেমেছিল।

ইরানকে অবশ্য রাশিয়াতে কঠিন গ্রুপেই খেলতে হবে। গ্রুপ ‘বি’তে তাদের অন্য প্রতিপক্ষ হচ্ছে পর্তুগাল ও স্পেন।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ