খেলা

বিশ্বকাপ ফুটবল: সালাহর ভরসায় এগিয়ে মিশর

সালাহ
সালাহ

স্বাগতিক রাশিয়ার গ্রুপ-এ'তে আছে দুই বারের বিশ্বচ্যাম্পিয়ন উরুগুয়ে, সৌদি আরব ও মোহাম্মদ সালাহর মিশর। তবে শক্তির বিচারে উরুগুয়ের ধারেকাছে নেই অন্যরা। এক সালাহর ভরসায় অন্য তিন দলের মধ্যে মিশরকে এগিয়ে রাখছেন অনেকে। যদিও স্বাগতিক হিসেবে ফুটবল বিশ্বকে তাক লাগিয়ে দিতে পারে রাশিয়াও।

বিশ্বকাপে স্বাগতিক রাশিয়া, সাবেক চ্যাম্পিয়ন উরুগুয়ে, সৌদি আরব ও মোহাম্মদ সালাহর মিশর আছে এ দলে। ২০১০ বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার মতোই প্রথম রাউন্ড থেকে ছিটকে যাবে রাশিয়া?

না-কি ২০০২ বিশ্বকাপে দক্ষিণ কোরিয়ার মতো সবাইকে চমকে দেবে? প্রতিভাবান ও অভিজ্ঞ কিছু খেলোয়াড় রয়েছে স্বাগিতকদের বিশ্বকাপ দলে। তবে পরের রাউন্ডে যেতে আকিনোফিভ, গোলোভিনদের নিজেদের সবটুকু উজাড় করে খেলতে হবে।

গ্রুপ-এ'র আন্ডারডগ সৌদি আরব। সবার আগে গ্রুপ থেকে বাদ পড়ার সম্ভাবনা তাদেরই। বিশ্বকাপে সৌদির সবচেয়ে বড় সাফল্য ১৯৯৪ বিশ্বকাপের শেষ ষোলোতে খেলা। সৌদির বিশ্বকাপ দলের খেলোয়াড়দের বাইরের কোনো ক্লাবে খেলার অভিজ্ঞতা নেই। এই মে মাসেই ফাহাদ আল-মুয়ালাদ স্প্যানিশ ক্লাব লেভান্তেতে যোগ দিয়েছেন। ফলে অভিজ্ঞতার দিক থেকে গ্রুপের অন্য তিনটি দলের চেয়ে পিছিয়ে তারা।

যদিও স্বাগতিক রাশিয়া ও সৌদি আরব গ্রুপের মধ্যে সবচেয়ে ভালো দল উরুগুয়েকে টক্কর দেয়ার আশা করছে। গ্রুপ-এতে ফিফা র্যাংকিংয়ের সেরা দল উরুগুয়ে স্টার পাওয়ারের কল্যাণে সহজেই পরের রাউন্ডে পাড়ি জমাবে বলে ধারণা করা হচ্ছে। বার্সেলোনার লুইস সুয়ারেজ ও পিএসজির এডিনসন কাভানির মতো তারকাদের বিশ্বকাপের এমন সহজ গ্রুপ পার করতে কষ্ট হওয়ার কথা নয় মোটেই।

মূলত উরুগুয়ে ছাড়া আর কোন দলটি এ-গ্রপ থেকে নক-আউটে যাবে তা নিয়েই গবেষণা চলছে। সাম্প্রতিক ফর্ম বিবেচনায় এ-গ্রপ থেকে দ্বিতীয় দল হিসেবে পরের রাউন্ডে যাওয়ার জোরালো সম্ভবনা মিশরের। তবে মোহাম্মদ সালাহর অনুপস্থিতি বিপদে ফেলতে পারে ফারাওদের।

বিশ্বকাপ বাছাইয়ে সালাহর পেনাল্টি গোলেই স্বপ্নের বিশ্বকাপে খেলা নিশ্চিত করেছিল মিশর। সালাহ ছাড়াও আর্সেনালের এলনেনিও মিশরের নামকরা ফুটবলারদের একজন। ফলে উরুগুয়ের পর সালাহর মিশরই হতে পারে নক-পর্বে এ-গ্রুপের আরেক দল।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ