নারী এশিয়া কাপ টি-টোয়েন্টির ফাইনালের পথে আরেক ধাপ এগুলো বাংলাদেশ। মালয়েশিয়ায় নিজেদের চতুর্থ ম্যাচে থাইল্যান্ডকে ৯ উইকেটে হারিয়েছে টাইগ্রেসরা। ম্যাচসেরা হয়েছেন অধিনায়ক সালমা খাতুন।
কুয়ালালামপুরে টস জিতে থাইল্যান্ডকে ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশ। টাইগ্রেসদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ৩৯ রান তুলতেই ৭ থাই ক্রিকেটার সাজঘরে ফিরে যান। বিশ ওভারে ৮ উইকেট হারিয়ে কোনোমতে ৬০ রান সংগ্রহ করে থাই নারী দল। সালমা ছয় রানে দুটি ও নাহিদা দশ রানে সমান উইকেট নেন।
জবাবে শামীমা বিদায় নিলেও, আয়শা ও নিগার দুই জনেই ২৫ রান করে যোগ করলে সহজ জয় পায় বাংলাদেশ। ৯ জুন মালয়েশিয়ার বিপক্ষে জিতলে ফাইনালে খেলবে সালমা বাহিনী।
এর আগে প্রথম ম্যাচে শ্রীলঙ্কার কাছে হারলেও, পরের দুটিতে শক্তিশালী পাকিস্তান ও ভারতকে হারিয়ে ফাইনালের ওঠার লড়াইয়ে টিকে ছিল টাইগ্রেসরা।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: