খেলা

বিশ্বকাপ থেকে ছিটকে যেতে পারে ব্রাজিল মিডফিল্ডার ফ্রেড

ব্রাজিল মিডফিল্ডার ফ্রেড
ব্রাজিল মিডফিল্ডার ফ্রেড

গোঁড়ালির চোটে পড়েছেন ব্রাজিল মিডফিল্ডার ফ্রেড— ইনজুরির কারণে বিশ্বকাপ থেকে ছিটকে যেতে পারেন তিনি।

যদিও ব্রাজিল তারকা মার্সেলো জানিয়েছেন, ফ্রেডের চোট ততোটা গুরুতর নয়। ফ্রেড শিগগিরই দলের অনুশীলনে ফিরবেন বলেও আশা প্রকাশ করেছেন তার সেলেসাও সতীর্থ।

ইংলিশ ক্লাব টটেনহামের ট্রেনিং গ্রাউন্ডে ব্রাজিল দলের অনুশীলনের সময় গোঁড়ালিতে চোট পান ফ্রেড। শাখতার দোনেস্ক তারকা সম্প্রতি ৫২ মিলিয়ন পাউন্ডে ম্যানচেস্টার ইউনাইটেডে যেতে রাজি হয়েছেন। ট্রেনিংয়ের সময় রিয়াল মাদ্রিদ মিডফিল্ডার ক্যাসেমিরোর সঙ্গে ধাক্কা লাগায় মাটিতে পড়ে যান ফ্রেড।

উঠে দাঁড়ানোর পর মাটিতে পা ফেলতে গিয়ে যন্ত্রণা টের পাচ্ছিলেন তিনি। ১৭ জুন ব্রাজিলের বিশ্বকাপ মিশন শুরু হবে সুইজারল্যান্ডের বিপক্ষে।

ই-গ্রুপে সেলেসাওদের অন্য দুই প্রতিপক্ষ কোস্টারিকা ও সার্বিয়া।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ