জয় দিয়ে বিশ্বকাপের প্রস্তুতি শেষ করলো বর্তমান চ্যাম্পিয়ন জার্মানি। জোয়াকিম লোর শিষ্যরা সৌদি আরবকে ২-১ গোলে হারিয়েছে। এটি এ বছর জার্মানদের প্রথম জয়।
এদিকে, খেলার শুরু থেকে মিডফিল্ডার ইলকে গুনদোগানকে জামার্ন সমর্থকরা দুয়োধ্বনি দেয়ায় ক্ষিপ্ত জার্মানির কোচ লো।
১৯৮৮ সালের পর সবচেয়ে লম্বা সময় জয়হীন থাকা জার্মানি অবশেষে লেভারকুসেনের মাঠে জয় পেল। টিমো ওয়ের্নারের গোলে লিড নেয়ার পর, ওমার হাওসাউইর আত্মঘাতী গোলে সহজ জয়ের পথে এগুচ্ছিল বিশ্বচ্যাম্পিয়নরা। কিন্তু সৌদির তাইসের আল-জাসাম স্পটকিক থেকে একটি গোল শোধ করলে শঙ্কায় পড়ে জার্মানরা। ইনজুরি টাইমে ম্যাট হামেলস মোহাম্মদ আল-সালাহউইর শার্ট টেনে ধরায় সৌদির পক্ষে পেনাল্টির সিদ্ধান্ত দিতে পারতেন রেফারি।
তবে অল্পের জন্য বেঁচে যায় জার্মানি। এদিকে খেলার শুরু থেকে মিডফিল্ডার গুনদোগানকে দুয়োধ্বনি দিতে থাকে জার্মান সমর্থকরা।
লন্ডনে মে মাসে তুরস্কের রাষ্ট্রপতির সঙ্গে ছবি তোলার পর থেকে সমালোচিত হয়ে আসছেন জার্মানির তুর্কি বংশোদ্ভূত ফুটবলার গুনদোগান ও মেসুত ওজিল।