খেলা

বিশ্বকাপ থেকে ছিটকে পড়লেন লানজিনি

ম্যানুয়েল লানজিনি
ম্যানুয়েল লানজিনি

হাঁটুর চোটে বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন আর্জেন্টিনার মিডফিল্ডার ম্যানুয়েল লানজিনি। এদিকে, গোঁড়ালির চোটে পড়েছেন ব্রাজিল মিডফিল্ডার ফ্রেড। তবে সেলেসাও তারকার চোট ততটা গুরুতর নয়।

হোর্হে সাম্পাওলির ২৩ সদস্যের বিশ্বকাপ স্কোয়াডে ছিলেন লানজিনি। ইংলিশ ক্লাব ওয়েস্টহ্যামের এই মিডফিল্ডার হাইতির বিপক্ষে আর্জেন্টিনার প্রীতি ম্যাচও খেলেছেন। তবে অনুশীলনের সময় হাঁটুর লিগামেন্ট ছিঁড়ে যাওয়ায় বিশ্বকাপে আর খেলা হচ্ছে না লানজিনির।

এর আগে ইনজুরির কবলে পড়ে আর্জেন্টিনার মূল গোলরক্ষক সার্জিও রোমেরেও চোটের কারণে বিশ্বকাপ থেকে বাদ পড়েছেন। এদিকে অনুশীলনের সময় গোঁড়ালিতে চোট পেয়েছেন ব্রাজিল মিডফিল্ডার ফ্রেড।

ট্রেনিংয়ের সময় রিয়াল মাদ্রিদ মিডফিল্ডার ক্যাসেমিরোর সঙ্গে ধাক্কা লাগায় মাটিতে পড়ে যান তিনি। যদিও ফ্রেড শিগগিরই চোট কাটিয়ে উঠবেন বলে আশা তার সেলেসাও সতীর্থ মার্সেলোর।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ