খেলা

নারী এশিয়া কাপ: ফাইনালে বাংলাদেশের টাইগ্রেসরা

নারী এশিয়া কাপ: ফাইনাল বাংলাদেশের টাইগ্রেসরা
নারী এশিয়া কাপ: ফাইনাল বাংলাদেশের টাইগ্রেসরা

মালয়েশিয়াকে হারিয়ে নারী এশিয়া কাপের ফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশের মেয়েরা।

শনিবার কুয়ালালামপুরে রবিন রাউন্ডে নিজেদের শেষ ম্যাচে স্বাগতিকদের ৭০ রানে হারিয়েছে সালমা খাতুনের দল।

প্রথমবারের মতো এশিয়া কাপ ফাইনালে ওঠার আনন্দে মাতে বাংলাদেশ রোববার শিরোপা নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবে ভারতের সঙ্গে।

রবিন রাউন্ড পদ্ধতির টি-টোয়েন্টি এশিয়া কাপের শুরু থেকেই চমক দেখিয়েছে বাংলাদেশ। পাকিস্তানের পর ভারতকেও হারিয়ে দেয় তারা।

ফাইনালের সম্ভাবনা তৈরি হয় রুমানা আহমেদ-জাহানারা আলমদের সামনে। পারফরম্যান্সের ধারাবাহিকতা ধরে রেখে উড়িয়েই দেয় মালয়েশিয়াকে।

টস জিতে ব্যাটিংয়ে নেমে শামিমা সুলতানা ও আয়েশা রহমানের দারুণ শুরুর ওপর ভর দিয়ে বাংলাদেশের মেয়েরা নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে করে ১৩০ রান। জবাবে চলতি টুর্নামেন্টে বল হাতে ধারাবাহিক পারফর্ম করা বাংলাদেশের দাপটের সামনে মালয়েশিয়া ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে করতে পারে মাত্র ৬০ রান।

স্বাগতিকদের বিপক্ষে জিতলেই ফাইনাল- এমন সমীকরণ সামনে রেখে মাঠে নেমেছিল বাংলাদেশের মেয়েরা। সমীকরণটা সহজভাবে মিলিয়ে প্রথমবারের মতো এশিয়া কাপের ফাইনালে জায়গা করে নেয় সালমা খাতুনরা। টানা তিন ম্যাচ জিতে ফাইনাল স্বপ্নে বিভোর বাংলাদেশের সামনে দাঁড়াতেই পারেনি মালয়েশিয়া।

আগের ম্যাচে অলরাউন্ড পারফর্ম করা রুমানা আহমেদ এই ম্যাচেও বল হাতে জ্বলে ওঠেন। তার ভেলকিতে দিশেহারা মালয়েশিয়ান ব্যাটাররা। ৪ ওভারে মাত্র ৮ রান খরচ করে রুমানা পেয়েছেন ৩ উইকেট। যদিও উইকেট উৎসবের শুরুটা করেছিলেন জাহানারা আলম। তার আঘাতের পর রান আউটে ১৭ রানে ২ উইকেট হারানো স্বাগতিকরা আর ঘুরে দাঁড়াতে পারেনি। নিয়মিত বিরতিতে উইকেট যাওয়া দলটি শেষ পর্যন্ত থামে ৬০ রানে। দলের দুজন কেবল পৌঁছাতে পেরেছেন দুই অঙ্কের ঘরে। মাস এলাইসা করেন ১৭, আর উইনফ্রেড ডুরেজিংম করেন ২২ রান।

রুমানার ভেলকির সঙ্গে উইকেট উৎসবে মাতেন জাহানারা আলম, সালমা খাতুন, নাহিদা আক্তার ও খাদিজাতুল কোবরা; প্রত্যেকেই পেয়েছেন একটি করে উইকেট।

এর আগে টস জিতে ব্যাটিংয়ে নেমে দুই ওপেনার শামিমা ও আয়েশা দারুণ শুরু এনে দেন বাংলাদেশকে। উদ্বোধনী জুটিতে তারা যোগ করেন ৫৯ রান। শামীমা ৫৪ বলে করেন ৪৩, আর আয়েশা ২৭ বলে খেলেন ৩১ রানের ইনিংস। ভারত জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা ফারজানা হক অবশ্য থামেন ৭ রান করে। তবে ঝড়ো ব্যাটিং করেছেন ফাহিমা। তার ১২ বলে ৩ বাউন্ডারিতে খেলা হার না মানা ২৬ রানের ইনিংসেই বাংলাদেশের রান ১৩০ পর্যন্ত যায়।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ