খেলা

এবারের বিশ্বকাপেরও হট ফেভারিট ব্রাজিল

বিশ্বকাপ ফুটবল ২০১৮ ব্রাজিল টিম
বিশ্বকাপ ফুটবল ২০১৮ ব্রাজিল টিম

বরবারের মতোই এবারের বিশ্বকাপেরও হট ফেভারিট ব্রাজিল। সেলেসাওরা এবার ই-গ্রুপে পড়েছে। গ্রুপে নেইমারদের প্রতিপক্ষ সুইজারল্যান্ড, কোস্টারিকা ও সার্বিয়া। শক্তিশালী দল নিয়ে ই-গ্রুপের চ্যাম্পিয়ন হয়েই নক-আউটে যাওয়ার কথা ব্রাজিলের। গ্রুপ রানার্সআপের জায়গা নিয়ে লড়াই হবে অন্য তিন দলের।

বিশ্বের ফুটবলপ্রেমীদের চার বছরের প্রতীক্ষার অবসান ঘটতে যাচ্ছে। বিশ্বকাপের কয়েকদিন বাকী মাত্র।

১৪ জুন পর্দা উঠবে টুর্নামেন্টের একুশতম আসরের। রাশিয়ার ১১টি শহরের ১২টি ভেন্যুতে হবে ৬৪টি ম্যাচ। ৩২ দলের লড়াই শেষে ঠিক হবে বিশ্বকাপের সোনালি ট্রফি এবার কার হাতে উঠবে।

রাশিয়া বিশ্বকাপের আটটি গ্রুপের মধ্যে গ্রুপ-ই তে পড়েছে ব্রাজিল। সবচেয়ে বেশি পাঁচটি বিশ্বকাপ জয়ী ব্রাজিলের গ্রুপে রয়েছে সুইজারল্যান্ড, কোস্টারিকা ও সার্বিয়া।

আর্জেন্টিনা, ফ্রান্সের মতোই এবারের বিশ্বকাপের পরিষ্কার ফেভারিট ব্রাজিল। সেলেসাওরা গ্রুপের তিনটি ম্যাচেই জয় নিয়ে নক-আউটে যাবার প্রত্যাশা করছে।

গত ২০১৪ সালের আয়োজকদের বিশ্বকাপের শেষ অভিজ্ঞতা সুখের নয় মোটেই। সেমিফাইনালে জার্মানির কাছে ৭-১ গোলে হারের স্মৃতি সেলেসাওদের এখনো তাড়িয়ে বেড়ায়।

যদিও এসব পেছনে ফেলে অসাধারণ একটি দল নিয়ে রাশিয়ায় যাচ্ছে ব্রাজিল। নেইমার ছাড়াও লাতিন আমেরিকার দেশটির আক্রমণে রয়েছেন ফিলিপে কৌতিনিয়ো, গ্যাব্রিয়েল জেসুস ও রবার্তো ফিরমিনোর মতো নামকরা ফুটবলার। সেলেসাওদের রক্ষণের প্রহরী মার্সেলো ও থিয়াগো সিলভার মতো দক্ষ ডিফেন্ডাররা।

তিতের শিষ্যদের সাম্প্রতিক ফর্মও দারুণ। বিশ্বকাপের বাছাইপর্বেও ছিল তারই ছাপ। বাছাইয়ে কোনো ম্যাচ হারেননি নেইমাররা। প্রতিপক্ষদের গোলবন্যায় ভাসিয়ে সবার আগে মূলপর্বে খেলাও তারাই আগে নিশ্চিত করেছে। বাছাইয়ে ৪১ গোল করে মূলপর্বে জমজমাট খেলার আভাস দিয়ে রেখেছে ব্রাজিল। সম্প্রতি চোট কাটিয়ে একাদশে ফিরেই গোল পেয়েছেন নেইমার। ব্রাজিলিয়ান সেনসেশনের দলে ফেরায় সেলেসাওদের সবচেয়ে বড় শঙ্কা দূর হয়েছে। ফলে ই-গ্রুপের সেরা দল হিসেবে পরের রাউন্ডে যেতে ব্রাজিলের কোনো সমস্যা হওয়ার কথা নয়।

মূলত ই-গ্রুপের রানার্সআপ হিসেবে পরের রাউন্ডে যাওয়া নিয়ে লড়াই হবে সুইজারল্যান্ড, কোস্টারিকা ও সার্বিয়ার মধ্যে। এদের মধ্যে র্যা কিংয়ে এগিয়ে আছে সুইসরা। জের্দান শাকিরি, গ্র্যানিট জাকারা নিজেদের সেরা উজাড় করে খেলতে প্রস্তুত।

বিশ্বকাপ বাছাই সহজে পার করা সার্বিয়া এগিয়ে থাকবে মানসিকভাবে। সার্বদের মূল তারকা ম্যানজচেস্টার ইউনাইটেডের নেমানিয়া মাতিচ। রয়েছেন এএস রোমার অ্যালেক্সজ্যান্ডার কোলারভ ও জেনিত সেইন্ট পিটার্সবার্গের ব্র্যানিস্লাভ ইভানোভিচের মতো খেলোয়াড়ও।

তবে সুইজারল্যান্ড-সার্বিয়াকে পেছনে ফেলে নক-আউটে পাড়ি জমাতে পারে কোস্টারিকা। গত আসরে দুই সাবেক চ্যাম্পিয়ন উরুগুয়ে ও ইতালিকে হারিয়ে ফুটবল বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছিল তারা। আরেক বিশ্বচ্যাম্পিয় ইংল্যান্ডের সঙ্গে করেছিল ড্র। ব্রায়ান রুইজ ও জোয়েল ক্যাম্পবেলরা এবারও সবাইকে চমকে দিতে পারে। আর ব্রাজিলের সঙ্গী হিসেবে ই-গ্রুপ থেকে যেতে পারে পরের রাউন্ডে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ