অবশেষে টেনিসের গ্র্যান্ডস্ল্যাম জয়ের স্বাদ পেলেন সিমোনা হালেপ। ফ্রেঞ্চ ওপেনের ফাইনালে যুক্তরাষ্ট্রের সোলেন স্টিফেন্সকে হারিয়েছেন নারী র্যাং কিংয়ের শীর্ষ তারকা।
এর আগে আরো তিনটি গ্র্যান্ডস্ল্যাম ফাইনালে উঠেও শিরোপা জেতা হয়নি হালেপের। রোঁলা গ্যাঁরোর ফাইনালেও শুরুটা ভালো হয়নি। দশম বাছাই স্টিফেন্সের বিপক্ষে প্রথম সেট ৩-৬ গেমে হেরে যান তিনি। হাড্ডাহাড্ডি লড়াই করে হালেপ দ্বিতীয় সেট জেতেন ৬-৪ গেমে। আর একচেটিয়ে আধিপত্যে ২৬ বছর বয়সী এই রোমানিয়ান তারকা ৬-১ গেমে জিতে নেন তৃতীয় সেট।
এর আগে ফ্রেঞ্চ ওপেনের ফাইনালেই ২০১৪ সালে শারাপোভা ও ২০১৭ সালে ওস্তাপেঙ্কোর কাছে হেরেছিলেন হালেপ। আর এ বছরের শুরুতে অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে হেরেছেন ওজনিয়াকির কাছে।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: