উইম্বলডনের আগেই ফিট হয়ে উঠবেন সেরেনা উইলিয়ামস— যুক্তরাষ্ট্র তারকার কোচ প্যাট্রিক মুরাতুগলু এমনটাই আশা করছেন।
প্যাটট্রিকের বিশ্বাস আগামী দুই সপ্তাহর ভেতর সেরেনা সেরে উঠবেন।
মার্কিন তারকার কোচ আশা করছেন, পনেরো দিনে ফিটনেসে উন্নতি করার পাশাপাশি কোর্টে খেলার গতি বাড়ানোর অনুশীলনও সারতে পারবেন তার শিষ্য।
সোমবার ইনজুরির কারণে মারিয়া শারাপোভার বিপক্ষে শেষ ষোলোর ম্যাচের আগে ফ্রেঞ্চ ওপেন থেকে নাম প্রত্যাহার করে নেন সেরেনা।
রেকর্ড ২৩টি গ্র্যান্ডস্ল্যাম জয়ী তারকা জানিয়েছিলেন, চোটের কারণে সার্ভ করতে সমস্যা হওয়া এ সিদ্ধান্ত নিচ্ছেন তিনি।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: