রাশিয়া বিশ্বকাপের পর অবসর নিতে পারে আর্জেন্টিনার ফুটবলার লিওনেল মেসি। স্প্যানিশ গনমাধ্যমকে দেওয়া সাক্ষাতকারে এমন ইঙ্গিত দেন ৫ বারের ব্যালন ডি অর জয়ী এ তারকা।
দৈনিক স্পোর্টকে মেসি বলেন, আর্জেন্টিনার হয়ে তার ভবিষ্যত নির্ভর করছে বিশ্বকাপে দলের পারফর্মেন্সের ওপর।
২০১৪ বিশ্বকাপ ফাইনালে জার্মানির কাছে এবং পর পর ২ বছর কোপা আমেরিকার ফাইনালে চিলির কাছে হারের পর—২০১৬ সালে জাতীয় দল থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন মেসি। তবে পরে আবার সিদ্ধান্ত পরিবর্তন করেন তিনি।
মেসি বলেন, তিনটি বড় টুর্নামেন্টের ফাইনালে পৌঁছানো অনেক বড় ব্যাপার। তবে ফাইনালে জেতাটাও গুরুত্বপূর্ণ।
রাশিয়া বিশ্বকাপে ডি গ্রুপে আছে আর্জেন্টিনা। ১৬ জুন আইসল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে আলবিসেলেস্তারা।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: