খেলা

ফুটবল মহাযজ্ঞের পর্দা উঠছে বৃহস্পতিবার

বিশ্বকাপ ফুটবল
বিশ্বকাপ ফুটবল

অপেক্ষার প্রহর প্রায় শেষ—বৃহস্পতিবার পর্দা উঠতে যাচ্ছে বিশ্বকাপ ফুটবলের। ১৪ জুন রাশিয়ার মস্কোতে মাঠে গড়ানোর পর মাসব্যাপী চলবে টুর্নামেন্ট। ৩২ দলের লড়াই শেষে এবারের ট্রফি কে জিতবে তা ঠিক হবে ১৫ জুলাই।

রাশিয়া বিশ্বকাপের আট নম্বর ও শেষ গ্রুপ হলে ‘এইচ’— চার মহাদেশের ৪টি দল পড়েছে এ গ্রুপে। ইউরোপের পোল্যান্ড, লাতিন আমেরিকার কলম্বিয়া, আফ্রিকার সেনেগাল ও এশিয়ার জাপান-চারটি দলের মধ্যে শক্তি বিবেচনায় খুব একটা হেরফের নেই।

তাই এইচ-গ্রুপকে ডার্কহর্সদের গ্রুপ অফ ডেথ বলা যেতে পারে। যদিও রবার্ট লেভানদস্কির পোল্যান্ড ও হামেস রদ্রিগেজের কলম্বিয়া কিছুটা এগিয়ে থাকবে। তবে সেনেগাল ও জাপানও গ্রুপের হিসেব-নিকেশ পাল্টে দিতে পারে।

রাশিয়া বিশ্বকাপের ডার্ক হর্সদের গ্রুপ অফ ডেথ হলো এইচ-গ্রুপ। পোল্যান্ড, সেনেগাল, কলম্বিয়া ও জাপান, এই চারটি দলের যে কোনোটি নক-আউটে যেতে পারে। পোল্যান্ড ও কলম্বিয়া সাম্প্রতিক পারফরম্যান্স ও শক্তির বিচারে এগিয়ে থাকলেও, হালকাভাবে নেয়ার সুযোগ নেই সেনেগাল ও জাপানকে।

দুবছর আগে ইউরো চ্যাম্পিয়নশিপের কোয়ার্টার ফাইনালে পর্তুগালের কাছে পেনাল্টি শ্যুট আউটে হেরেছিল পোল্যান্ড। তবে টুর্নামেন্টে পারফরম্যান্সের কারণে পোলিশরা সবার প্রশংসা কুড়িয়েছিল। গত কয়েক বছরে বড় টুর্নামেন্টগুলোতে সফল না হলেও বিশ্বকাপের বাছাইয়ে নিজেদের শক্তির পরিচয় দিয়েছে পোল্যান্ড।

বাছাইপর্বে সবচেয়ে বেশি ষোলোটি গোল করেছেন স্ট্রাইকার রবার্ট লেভানদস্কি। ১০ ম্যাচের ৮টিতেই জয় পাওয়া পোল্যান্ড মোট ২৮ গোল করে মূলপর্বের টিকেট পেয়েছে। ফলে এইচ-গ্রুপের চার দলের মধ্যে পোলিশরা ফেভারিট।

পোল্যান্ডের চেয়ে খুব একটা পিছিয়ে নেই কলম্বিয়া। হামেস রদ্রিগেজের নজরকাড়া গোলগুলো ব্রাজিল বিশ্বকাপে নতুন করে চিনিয়েছিল কলম্বিয়াকে। ছয় গোলের সুবাদে তরুণ এই স্ট্রাইকার হয়েছিলেন আসরের সর্বোচ্চ গোলদাতা।

গত চার বছরে রিয়াল মাদ্রিদ ও বায়ার্ন মিউনিখের মতো ক্লাবে খেলা হামেস এবার আরো পরিণত। এছাড়াও অভিজ্ঞ স্ট্রাইকার রাদামেল ফ্যালকাও, অ্যাস্টন ভিলা মিডফিল্ডার কার্লোস সানচেজ, আর্সেনাল গোলকীপার ডেভিড অসপিনা আছেন কলম্বিয়ার বিশ্বকাপ দলে।

নিজেদের শেষ প্রস্তুতি ম্যাচে ফেভারিট ফ্রান্সকে ৩-২ গোলে হারিয়েছে কলম্বিয়া জানিয়ে দিয়েছে বিশ্বকাপে বড় কিছু করতেই যাচ্ছে তারা।

২০০২ বিশ্বকাপে স্বপ্নের পারফরম্যান্সের পর টুর্নামেন্টে তেমন কিছু করতে পারেনি সেনেগাল। তবে সেনেগালদের এবারে বিশ্বকাপ দলে দারুণ কিছু খেলোয়াড় রয়েছেন। এমবায়ে নিয়াং, দিয়াফ্রা সাখো, সাদিও মানে, মামে বিরাম দিউফরা জ্বলে উঠলে অন্য তিনটি দলকে বিপদে ফেলতে পারে সেনেগাল।

অসাধারণ ফুটবলার রয়েছে জাপানের বিশ্বকাপ দলেও। ইউরোপীয় ক্লাব ফুটবলের সমর্থকরা শিনজি কাগাওয়া, কেইসুক হন্ডা, শিনজি ওকাজাকিদের এক নামেই চেনেন। যদিও পরের রাউন্ডে যেতে সেনেগালের মতোই নিজেদের সেরাটা উজাড় করে দিতে হবে জাপানিদের।

তবে অন্য গ্রুপের চেয়ে এইচ-গ্রুপ থেকে নক-আউটে যাওয়াটা জাপান ও সেনেগালের জন্য তুলনামূলকভাবে সহজ হবে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ