রিয়াল মাদ্রিদের নতুন কোচ হিসেবে নিয়োগ দেয়া হয়েছে স্পেনের কোচ জুলেন লোপেতেগুইকে।
রিয়াল সফল কোচ জিনেদিন জিদান হঠাৎ দায়িত্ব ছেড়ে দেয়ার পরপরই তার উত্তরসূরি খোঁজার কাজে নামে রিয়াল। অনেকের নাম শুনা গেলেও শেষ পর্যন্ত লোপেতেগুইকেই বেছে নিয়েছে রিয়াল। বিশ্বকাপের পরপরই দায়িত্ব নিবেন তিনি।
লোপেতেগুই পেশাদার ফুটবল থেকে ২০০২ সালে অবসর নেন। একই দলে ছিলেন কোচ হিসেবে। কাজ করেছেন রিয়াল মাদ্রিদ ক্লাবের রিজার্ভ দল ক্যাস্টিলারও কোচ হিসেবে।
এছাড়াও স্পেন জাতীয় দলের অনুর্ধব-১৯, ২০, এবং ২১ দলের কোচ হিসেবেও কাজ করেছেন এই ৪৯ বছর বয়সি লোপেতেগুই।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: