খেলা

রাশিয়া বিশ্বকাপ: সুইডেন বনাম দ. কোরিয়া

রাশিয়া বিশ্বকাপ
রাশিয়া বিশ্বকাপ

রাশিয়া বিশ্বকাপে আজ-সোমবার তিনটি ম্যাচে সন্ধ্যা ৬টায় এফ-গ্রুপের ম্যাচে সুইডেনের মুখোমুখি দক্ষিণ কোরিয়া।

এদিকে, আসরের শেষ গ্রুপ-এইচের খেলা মাঠে গড়াবে। রাত ৯টায় পানামার বিপক্ষে মাঠে নামবে শক্তিশালী বেলজিয়াম। কখনোই বিশ্বকাপ না জেতা দলগুলোর মধ্যে এবার বেলজিয়ানরা অন্যতম ফেভারিট। আর রাত ১২টায় তিউনিশিয়ার মোকাবেলা করবে সাবেক চ্যাম্পিয়ন ইংল্যান্ড।

এশিয়ার পরাশক্তির দক্ষিণ কোরিয়ার বিপক্ষে বিশ্বকাপ মিশন শুরু হচ্ছে সুইডেনের। এফ-গ্রুপের ম্যাচটিতে দুদল একে অপরকে ছাড় দিতে চাইবে না। সুইডিশরা সাবেক তারকা স্ট্রাইকার জলাতন ইব্রাহিমোভিচের ছায়া থেকে বেরিয়ে আসতে চায়। এবার তাই অভিজ্ঞদের পাশাপাশি তরুণ খেলোয়াড়দের নিয়ে দল গড়েছে তারা। বাছাইয়ে একাই আট গোল করে ইব্রার অভাব টের পেতে দেননি মার্কাস বার্গ। মূলপর্বেও তার ওপর আস্থা রাখছে সুইডিশরা।

এদিকে, ইংলিশ লিগে খেলা একাধিক ফুটবলার নিয়ে বিশ্বকাপ দল সাজিয়েছে দক্ষিণ কোরিয়া। টটেনহাম তারকা হিউং-মিন সনের ভরসায় ২০০২ বিশ্বকাপের পর আবারো চমক দেখাতে চায় এশিয়ার দেশটি।

ইউরোপের অন্যতম শক্তশালী দল বেলজিয়ামের বিশ্বকাপ যাত্রা শুরু হচ্ছে পানামার বিপক্ষে। ফিফা র্যাং কিংয়ে জার্মানি-ব্রাজিলের পর তিন নম্বর স্থানটি দখলে রাখা বেলজিয়াম দলে তারকার অভাব নেই। ভারসাম্যপূর্ণ দলে রয়েছেন এডেন হ্যাজার্ড, রোমেলু লুকাকু, ভিনসেন্ট কোম্পানি, কেভিন ডি ব্রুইনা, থিবো কর্তোয়ারা। বাছাইয়ে নয় ম্যাচে ৪৩ গোল করে বিশ্বকাপের মঞ্চে গোলবৃষ্টির পূর্বাভাস দিয়ে রেখেছে বেলজিয়াম। শক্তিশালী দল নিয়ে এবার বিশ্বকাপে নিজেদের প্রথম শিরোপা জিতেই বাড়ি ফিরতে চায় বেলজিয়ানরা।

নতুনদের নিয়ে দল গড়া পানামার জন্য বিশ্বকাপে খেলতে পারাটাই বড় বিষয়। বড় কোনো তারকা নেই পানামার বিশ্বকাপ স্কোয়াডে। ফলে তাদের বিপক্ষে বেলজিয়ামের জিততে কষ্ট হওয়ার কথা নয়।

হ্যারি কেইনের নেতৃত্বে বিশ্বকাপ যাত্রা শুরু করতে যাচ্ছে সাবেক চ্যাম্পিয়ন ইংল্যান্ড। বড় টুর্নামেন্টে থ্রি লায়নরা বরাবরাই সমর্থকদের হতাশ করে। তবে এবার তুলনামূলক শক্তিশালী দল নিয়ে বিশ্বকাপে গেছে ইংলিশরা। হ্যারি কেইন ছাড়াও জেমি ভার্ডি, রাহিম স্টারলিং, মার্কাস র্যা শফোর্ড, ড্যানি ওয়েলবেক, ড্যালে অ্যালির মতো তারকারা আছেন এবারের দলে। তাই আবারো নতুন করে বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখছে গ্যারেথ সাউথগেটের শিষ্যরা।

এদিকে স্ট্রাইকার ওয়াহবি খাজরির কাঁধে ভর করে ইংল্যান্ডকে রুখে দেয়ার স্বপ্ন দেখছে তিউনিশিয়া। যদিও বিশ্বকাপে কখনোই গ্রুপ পর্ব না পেরুনো তিউনিশিয়ানদের বিপক্ষে সহজেই জয় পাওয়ার কথা ইংল্যান্ডের।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ