আইসিসির আনা বল ট্যাম্পারিংয়ের অভিযোগের বিরুদ্ধে আপিল করেছেন শ্রীলঙ্কার অধিনায়ক দিনেশ চান্দিমাল।
সেইন্ট লুসিয়ায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চলমান টেস্টে বলের অবস্থা পরিবর্তনের সঙ্গে জড়িত নন বলে দাবি করেছেন তিনি।
সিরিজের দ্বিতীয় টেস্টটি শেষে চান্দিমালের শুনানি হবে। রোববার লঙ্কান দলপতির বিরুদ্ধে বল ট্যাম্পারিংয়ের অভিযোগ আনে আইসিসি।
ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, শুক্রবার টেস্টের শেষ সেশনের খেলার সময় চান্দিমাল বলের অবস্থার পাল্টানোর যে চেষ্টা করেছেন তার ভিডিও ফুটেজ আছে।
শুনানিতে চান্দিমালের বিরুদ্ধে এই ফুটেজ ব্যবহার করা হবে।
এর আগে, লঙ্কানদের বল ট্যাম্পারিংয়ের ঘটনায় স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের খাতায় ৫ রান যোগ করেছিলেন ম্যাচ রেফারি জাভাগাল শ্রীনাথ।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: