খেলা

কষ্টের জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু ইংল্যান্ডের

 কষ্টের জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু ইংল্যান্ডের
কষ্টের জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু ইংল্যান্ডের

কষ্টের জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু করলো ইংল্যান্ড।

তিউনিশিয়াকে জি-গ্রুপের ম্যাচে ২-১ গোলে হারিয়েছে সাবেক চ্যাম্পিয়নরা। জোড়া গোল করেছেন অধিনায়ক হ্যারি কেইন। প্রথমার্ধে লিড নিলেও তা ধরে রাখতে ব্যর্থ হওয়া ইংলিশদের শেষ মুহূর্তে গোল করে জয় এনে দেন ক্যাপ্টেন কেইন।

রাশিয়ায় টুর্নামেন্টের শুরু থেকেই একে একে হোঁচট খাচ্ছে সাবেক চ্যাম্পিয়নরা। বড় টুর্নামেন্টে বরবারই সমর্থকদের হতাশ করা ইংল্যান্ডও একই পথে হাঁটে কি-না তা নিয়ে শঙ্কা ছিল। তবে হতে হতেও সেটা হয়নি।

শক্তিশালী দল নিয়ে এবার বিশ্বকাপে খেলতে আসা ইংল্যান্ড শুরু থেকেই একের পর এক আক্রমণ শানিয়েছে।

এর ফলও পেয়ে যায় ইংলিশরা। ভলগোগ্রাদে মাত্র ১১ মিনিটের মধ্যে দলকে এগিয়ে নেন হ্যারি কেইন। নিজের বিশ্বকাপ অভিষেকেই গোলের দেখা পান ইংল্যান্ড অধিনায়ক।

এরপর গোলের অসংখ্য সুযোগ মিস করে ১৯৬৬ সালের চ্যাম্পিয়নরা।

নিজেদের ভুলেই লিড হাতছাড়া করে ফেলে ইংলিশরা। তিউনিশিয়ার ফাখিরেদ্দিন বিন ইউসেফেকে কনুই মেরে প্রতিপক্ষকে পেনাল্টি উপহার দেন ইংল্যান্ডের কাইল ওয়াকার। আর স্পটকিক থেকে গোল করে খেলায় সমতা আনেন ফেরজানি স্যাসি।

ম্যাচের বাকি সময়ে বারবার চেষ্টা করলেও গোল পাচ্ছিল না ইংল্যান্ড।

খেলা যখন নিশ্চিত ড্রয়ের পথে এগুচ্ছে তখনই ইনজুরি টাইমে নিজের বিশ্বকাপ অভিষেক ম্যাচে দ্বিতীয় গোল করে ইংলিশদের জয় এনে দেন হ্যারি কেইন। পুরো তিন পয়েন্ট নিয়েই মাঠ ছাড়ে ইংলিশরা।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ