ইতিহাস গড়া জয়ে রাশিয়া বিশ্বকাপে শুভসূচনা করেছে জাপান।
এইচ গ্রুপের প্রথম ম্যাচে কলম্বিয়াকে ২-১ গোলে হারিয়েছে এশিয়ার জায়ান্ট জাপান। বিশ্বকাপের ইতিহাসে এই প্রথম কোনো এশিয়ান দেশ হারালো লাতিন আমেরিকার কোনো দেশকে।
আর দিনের দ্বিতীয় খেলায় পোল্যান্ডকে ২-১ গোলের পরাজয়ে ডুবিয়ে চমক দেখিয়েছে সেনেগাল।
এইচ গ্রুপের ম্যাচে সারানস্কের মরদোভা স্টেডিয়ামে খেলতে নামে ল্যাটিন আমেরিকার দল কলম্বো ও এশিয়ার প্রতিনিধি জাপান। হামেশ রদ্রিগেজকে ছাড়াই মূল একাদশ নামান কলম্বিয়ার কোচ হোসে পেকারম্যান।
শুরুতেই ডি বক্সের মধ্যে হ্যান্ডবল করেন কলম্বিয়ার ডিফেন্সিভ মিডফিল্ডার কার্লোস সানচেজ। রেফারি সরাসরি লাল কার্ড দেখিয়ে দেন তাকে। এটি এই বিশ্বকাপের প্রথম লাল কার্ড।
পেনাল্টি থেকে গোল করে জাপানকে এগিয়ে নেন শিনঝি কাগওয়া।
১০ জনের দল নিয়ে ম্যাচে ফিরতে মরিয়া হয়ে খেলতে থাকে ট্রাইকালাররা। ৩৯ মিনিটে হুয়ান কুইন্তেরোর ফ্রিকিকে খেলায় সমতা ফেরায় কলম্বিয়া।
দ্বিতীয়ার্ধে খেলায় আধিপত্য বিস্তার করে অনেকগুলো আক্রমন চালায় জাপান। তবে, গোলরক্ষক ডেভিড অসপিনার কল্যানে বেঁচে যায় কলম্বিয়া।
৭২ মিনিটে কেইসুকে হোন্ডার কর্নার কিকে মাথা ছুঁয়ে জাপানকে আবারো এগিয়ে নেন ইউইয়া ওসাকো। ২-১ এর লিড পায় এশিয়ান জায়ান্টরা।
এরপর কিছু দুর্বল আক্রমন করলেও গোল আদায় করতে পারেনি পেকারম্যানের শীষ্যরা। শেষ পর্যন্ত ২-১ ব্যবধানের জয় নিয়েই মাঠ ছাড়ে জাপান। এটি বিশ্বকাপে লাতিন আমেরিকার কোন দেশের বিরুদ্ধে এশীয় কোন দেশের প্রথম জয়।
এদিকে, এইচ গ্রুপে দিনের দ্বিতীয় খেলায় মুখোমুখি হয় পোল্যান্ড ও সেনেগাল। ২০০৬ সালের পর পোল্যান্ড আর ২০০২ সালের পর বিশ্বকাপে খেলতে নামে সেনেগাল।
শুরু থেকেই অগোছালো ফুটবল খেলে দুই দল। সেনেগালের সাদিও মানে কিংবা পোল্যান্ডের রবার্ট লেভানদভস্কি? কেউই ভালো খেলতে পারেননি।
৩৬ মিনিটে ইদ্রিসা গুইয়ের শট থিয়েগো চিয়ানেকের পায়ে লেগে বল জালে জড়ায় পোল্যান্ডের। আত্মঘাতি গোলে পিছিয়ে পড়ে পোল্যান্ড।
পোলিশ ডিফেন্ডারদের ভুলের সুযোগে লিড দ্বিগুন করেন ফরোয়ার্ড সেনেগালের এমবায়ে নিয়াং।
শেষদিকে কামিল গোরিস্কির ফ্রিকিক থেকে হেডারে এক গোল শোধ করেন গ্রেগর্জ ক্রিচোইয়ার্ক।
শেষ পর্যন্ত আর কোনো গোল না হলে ২-১ ব্যবধানের জয় পায় দা লায়ন্স অফ তোরাঙ্গারা।