খেলা

অনুশীলনের সময় পায়ে চোট পেয়েছেন নেইমার

নেইমার
নেইমার

অনুশীলনের সময় পায়ে চোট নিয়ে মাঠ ছেড়েছেন ব্রাজিল ফরওয়ার্ড নেইমার। কোস্টারিকার বিপক্ষে ম্যাচের আগে ইনজুরিতে পড়লেন তিনি। এদিকে, ইংল্যান্ডের মিডফিল্ডার ড্যালে অ্যালিও চোটে পড়েছেন। ফলে পানামার বিপক্ষে ইংলিশদের পরের ম্যাচে তিনি নাও খেলতে পারেন।

২২ জুন সেইন্ট পিটার্সবার্গে গ্রুপ পর্বে ব্রাজিলের দ্বিতীয় ম্যাচ। কিন্তু গুরুত্বপূর্ণ ম্যাচটির আগে চোটে পড়লেন নেইমার। ডান পায়ের গোঁড়ালির চোটে অনুশীলনের মাঝপথেই মাঠ থেকে উঠে যান তিনি।

ব্রাজিল দলের মুখপাত্র জানিয়েছে, সুইজারল্যান্ডের বিপক্ষে ১-১ এ গোল হওয়া ম্যাচটিতে নেইমার বারবার ফাউলের শিকার হওয়াতেই এমন চোটে পড়েছেন। ফেব্রুয়ারিতে পিএসজির তারকা ইনজুরিতে পড়ায় ডান পায়ে সার্জারি করিয়েছিলেন। মৌসুমের বাকীটা বিশ্রামে থাকার পর জুনে বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচ দিয়ে খেলায় ফিরেছিলেন নেইমার।

২০১৪ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ইনজুরিতে পড়েই টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছিলেন সেলেসাও তারকা।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ