খেলা

মরক্কোকে হারিয়েছে পর্তুগাল

মরক্কোকে হারিয়েছে পর্তুগাল
মরক্কোকে হারিয়েছে পর্তুগাল
ক্রিশ্চিয়ানো রোনালদোর একমাত্র গোলে রাশিয়া বিশ্বকাপের বি গ্রুপের ম্যাচে মরক্কোকে হারিয়েছে পর্তুগাল। জাতীয় দলের হয়ে ৮৫তম গোল করে ইউরোপের সর্বোচ্চ গোলদাতা এখন ক্রিশ্চিয়ানো রোনালদো। সেইসঙ্গে অধিনায়ক হিসেবে বিশ্বকাপে ৬ গোল করে রেকর্ডবুকে দাঁড়ালেন দিয়েগো ম্যারাডোনার পাশে। এ ম্যাচে হারের মধ্য দিয়ে প্রথম দল হিসেবে বিশ্বকাপ থেকে বিদায় নিশ্চিত হলো মরক্কোর। দিনের দ্বিতীয় খেলায়, সৌদি আরবকে ১-০ গোলে হারিয়ে রাশিয়ার পর এবারের বিশ্বকাপে দ্বিতীয় রাউন্ডে খেলা নিশ্চিত করেছে উরুগুয়ে। মস্কোর লুঝনিকি স্টেডিয়ামে খেলতে নামে ২০১৬ সালের ইউরো চ্যাম্পিয়ন পর্তুগাল ও আফ্রিকার প্রতিনিধি মরক্কো। শুরুতেই হোয়াও মৌতিনিয়োর নেয়া কর্নার কিকে মাথা ছুঁয়ে মরক্কোর জালে বল জড়ান ক্রিশ্চিয়ানো রোনালদো। এটি রোনালদোর এই বিশ্বকাপে চতুর্থ ও পর্তুগাল জাতীয় দলের হয়ে করা ৮৫তম গোল। এর মধ্য দিয়ে ইউরোপের সর্বোচ্চ গোলদাতা হলেন রোনালদো। হাঙ্গেরির কিংবদন্তি ফুটবলার পুসকাসকে গোলের সংখ্যায় ছাড়িয়ে গেলেন সি আর সেভেন। আক্রমন ও পাল্টা আক্রমনে জমজমাট ছিলো প্রথমার্ধ। ১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় পর্তুগীজরা। দ্বিতীয়ার্ধে ক্রিশ্চিয়ানো রোনালদোর পারফর্মেন্স খুব একটা চোখে পড়েনি। গোল শোধে মরিয়া হয়ে খেলতে থাকে মরক্কো। ৫৬ মিনিটে ফ্রিকিক থেকে বেলহান্ডার হেডার ফিরিয়ে নিশ্চিত গোল বাঁচিয়ে দেন পর্তুগীজ গোলকিপার রুই প্যাট্রিসিও। নয়তো, খেলায় সমতা ফিরতে পারতো তখনই। ম্যাচে আধিপত্য বিস্তার করে খেলে অ্যাটলাস লায়নরা। পর্তুগালের রক্ষণে মুহুর্মুহু আক্রমন চালালেও জালের ঠিকানা খুজে পায়নি হার্ভে রেনার্ডের শীষ্যরা। ৮০ মিনিটে জটলার মধ্যে ডি বক্সের মধ্যে হ্যান্ডবল করেন পর্তুগীজ ডিফেন্ডার পেপে। তবে রেফারির চোখ এড়িয়ে গেলে পেনাল্টি বঞ্চিত হয় মরক্কো। বল পজেশন ও অন টার্গেট শটে এগিয়ে থাকলেও শেষ পর্যন্ত ১-০ গোলের হার নিয়েই মাঠ ছাড়ে মরোক্কানরা। দিনের দ্বিতীয় খেলায় এ গ্রুপের ম্যাচে মাঠে নামে তিনবারের এশিয়ান কাপ চ্যাম্পিয়ন সৌদি আরব ও দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন উরুগুয়ে। ক্যারিয়ারের শততম ম্যাচ খেলতে নামেন ফরোয়ার্ড লুইস সুয়ারেজ। ২২ মিনিটে কার্লোস সানচেজের কর্নার কিকে আলতোভাবে বাম পা ছুয়ে জালে বল পাঠান সুয়ারেজ। দ্বিতীয়ার্ধে আধিপত্য ধরে রাখলেও, আর স্কোর করতে পারেননি সুয়ারেজ,কাভানিরা। ১-০ ব্যবধানের জয়ে দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করে উরুগুয়ে। আর বিশ্বকাপ থেকে বিদায় নিশ্চিত হয় সৌদি আরবের।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ