বিশ্বকাপে কোস্টারিকার বিপক্ষে ম্যাচের আগেই অনুশীলনে ফিরেছেন নেইমার।
ইনজুরি শঙ্কা কাটিয়ে উঠেছেন ব্রাজিলের এ তারকা। ২২ জুন সেইন্ট পিটার্সবার্গে গ্রুপ পর্বে ব্রাজিলের দ্বিতীয় ম্যাচ। বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় মাঠে গড়াবে খেলা।
সুইজারল্যান্ডের বিপক্ষে ফাউলের শিকার হয়ে গোঁড়ালিতে চোটে পান নেইমার।
এরপর অনুশীলনের সময় ব্যথায় মাঠ ছেড়ে যান তিনি। তবে কোস্টারিকার বিপক্ষে বুধবারের গুরুত্বপূর্ণ ম্যাচের আগেই অনুশীলনে ফিরেছেন দলের এই তারকা স্ট্রাইকার।
সুইসদের বিপক্ষে দশ বার ফাউলের শিকার হন নেইমার। বিশ্বকাপের ম্যাচে কোনো নির্দিষ্ট খেলোয়াড়কে এর চেয়ে বেশি ফাউল করা হয়েছিল ১৯৯৮ সালে।
সেবার ইংল্যান্ড স্ট্রাইকার অ্যালান শিয়েরারকে এক ম্যাচে এগারো বার ফাউল করেছিল তিউনিশিয়া।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: