ভিডিও এসিসট্যান্ট রেফারি ভিএআর এর কারণে গোল বাতিল সিদ্ধান্ত মেনে নিতে না পেরে ইরানের কোচিং ম্যানেজমেন্টের এক সদস্য গুরুতর অসুস্থ হয়ে হাস্পাতালে। বুধবার ম্যাচে ইরানের শক্ত ডিফেন্সকে ফাকি দিয়ে গোল আদায় করে নেয় স্পেন।
ম্যাচের ৬৪ মিনিটে স্পেনের বিপক্ষে গোল করে সমতায় আনে ইরান। তবে অফসাইডের কারণে গোলটিকে বাতিলের সিদ্ধান্ত নেয় রেফারি। ফলে গুরুতর স্বাস্থগত ঝুকিতে পড়েছে ম্যানেজামেন্টের এক সদস্য। খবরটি নিশ্চিত করেছে খোদ ইরানের কোচ কুইরোজ।
স্পেনের বিপক্ষে হারায় ২ ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে টেবিলের ৩ নম্বরে নেমে গিয়েছে ইরান। তবে শেষ ম্যাচে পর্তুগালের বিপক্ষে যে কোন ব্যবঅধানে জয় আসলেই শেষ ষোলর টিকিট কাটবে এশিয়ার ফুটবলের অন্যতম পরাশক্তি ইরান।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: