খেলা

আর্জেন্টিনাকে উড়িয়ে দিল ক্রোয়েশিয়া

ভারাক্রান্ত আর্জেন্টিনার মেসি
ভারাক্রান্ত আর্জেন্টিনার মেসি

রাশিয়া বিশ্বকাপে ক্রোয়েশিয়ার কাছে ৩-০ গোলে হারলো বর্তমান রানার্স আপ আর্জেন্টিনা। নিঝনি নভোগড় স্টেডিয়ামে অনুষ্ঠিত ‘ডি’ গ্রুপের ম্যাচের ৫৩ মিনিটে ক্রোয়েশিয়ার হয়ে প্রথম গোল করেন এ্যান্টে রেবিচ।

এরপর ৮০ মিনিটে লুকা মড্রিচ এবং ইনজুরি টাইমে অর্থাৎ ৯১ মিনিটে ইভান রাকিটিচ দলের পক্ষে তৃতীয় ও শেষ গোলটি করেন।এই জয়ে চলমান বিশ্বকাপের নক আউট পর্ব নিশ্চিত করলো ক্রোয়েশিয়া। পক্ষান্তরে আর্জেন্টিনার শেষ ষোলোতে যাওয়া অনেক হিসাব-নিকাশের উপর ঝুলে রইলো।

নবাগত আইসল্যান্ডের বিপক্ষে ১-১ গোলের ড্রয়ে বিশ্বকাপ অভিযান শুরু করে আর্জেন্টিনা। ফলে দ্বিতীয় রাউন্ডে উঠতে হলে ক্রোয়েশিয়ার বিপক্ষে জয় ভিন্ন কোনো বিকল্প পথ খোলা ছিল না তাদের।

এ হারে একরকম বিদায়ঘণ্টা বেজে গেল তাদের। এখন দলটির দ্বিতীয় রাউন্ডে উঠা নির্ভর করছে কোনো কিন্তুর ওপর।

রাশিয়ার নোভগরদে বৃহস্পতিবার রাত ১২ টায় ’সি’ গ্রুপের ম্যাচে আর্জেন্টিনা নিজেদের দ্বিতীয় ম্যাচে এসেই বুঝল রোমেরোকে হারিয়ে তাদের কী ক্ষতিটাই না হয়েছে। এর আগে ডি মারিয়ার বদলে শুরুর একাদশে নামানো হয় এনজো পেরেজকে। আইসল্যান্ড ম্যাচে ডি মারিয়া গোলের যে সুযোগগুলো মিস করেছিলেন পেরেজ তা কাজে লাগাবেন। এই ভেবেই হয়তো কোচ হোর্হে সাম্পাওলি তাকে দলে ভেড়ান। তবে গোল মিসের চিত্রটা বদলায়নি। ক্রোয়েশিয়ার বিপক্ষে ৩০ মিনিটে ফাঁকা গোল পোস্ট পেয়েও গোলে শট নিতে পারেননি পেরেজ।

তার গোল মিসের সুবাদে প্রথমার্ধে গোল শুন্য সমতা নিয়ে শেষ করে আর্জেন্টিনা। বল দখলের হিসেবে আর্জেন্টিনা এ ম্যাচে ক্রোয়েশিয়ার থেকে এগিয়ে ছিল। কিন্তু গোলের সুযোগ খুব বেশি তৈরি করতে পারেনি তারা। দু’দলই ছোট পাসের খেলায় অভ্যস্ত। তাই গতির খেলা দেখা যায়নি এ ম্যাচে।

প্রথমার্ধের ১০ মিনিটের মাথায় প্রথম আক্রমণ করেন রাকিটিচ। ১২ মিনিটের মাথায় মেসি বল নিয়ে ক্রোয়েশিয়া বক্সের দিকে ঢুকে যায়। কিন্তু আক্রমণটা শেষ করতে পারেননি তিনি। ৩৩ মিনিটের মাথায় গোল করে এগিয়ে যাওয়ার ভালো এক সুযোগ মিস করেন মানজুকিচ। আর আর্জেন্টিনার ফরোয়ার্ড পেরেজ তার আগে ৩০ মিনিটে যে সুযোগ মিস করেছেন তার কোন জবাব নেই।

ম্যাচের ৬৪ মিনিটে মেজা এবং মেসি গোল শোধ দেওয়ার একটি সুযোগ মিস করে। ৬৯ মিনিটে পেরেজকে উঠিয়ে দিবালাকে নামান কোচ। এরপর ৮০ মিনিটে ব্রোজোভিচের পাসে দুর্দান্ত গোল করেন মডরিচ। আর্জেন্টিনাকে শেষ সময়ে ম্যাচে ফেরার সুযোগ না দিয়ে ৯০ মিনিটে গোল ব্যবধান ৩-০ করেন রাকিটিচ। যোগ করা সময়ে আর কোন গোল হয়নি। আর্জেন্টিনাকে ৩-০ গোলে বিধ্বস্ত করে দ্বিতীয় রাউন্ডে চলে যায় ক্রোয়েশিয়া। আর অকুল পাথারে ফেলে দেয় আর্জেন্টিনাকে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ