বল ট্যাম্পারিংয়ের ঘটনায় শ্রীলঙ্কার অধিনায়ক দিনেশ চান্দিমালের পর এবার শাস্তি পেতে পারেন লঙ্কান কোচ চন্ডিকা হাথুরুসিংহে।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সদ্য সমাপ্ত টেস্ট চলার সময়ে অধিনায়ক চান্দিমা আকার পরিবর্তন করায় প্রাথমিকভাবে লংকানদের ৫ রান জরিমানা করা হয়।
আম্পায়ারদের এমন সিদ্ধান্তের পর দফায় দফায় মাঠ ছাড়ে লংকানরা। অবশ্য প্রথমে প্রতিবাদ জানালেও, পরে নিজের দোষ স্বীকার করে নিয়েছেন দলের কোচ হাথুরু সিংহে ও ম্যানেজার আসাঙ্কা গুরুসিংহে। তবে তাতে মুক্তি মিলছে না।
আইসিসির প্রধান নির্বাহী ডেভিড রিচার্ডচন তাদের বিরুদ্ধে আচরণবিধির লেভেল থ্রি ভঙ্গের অভিযোগ এনেছেন।
এতে করে দুই থেকে চার টেস্ট অথবা চার থেকে আটটি সীমিত ওভারের ম্যাচে নিষিদ্ধ হতে পারেন এ দুই লঙ্কান।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: