খেলা

অক্টোবরেই জাতীয় নির্বাচনের তফসিল হতে পারে: হেলালুদ্দীন

অক্টোবরেই জাতীয় নির্বাচনের তফসিল হতে পারে: হেলালুদ্দীন
অক্টোবরেই জাতীয় নির্বাচনের তফসিল হতে পারে: হেলালুদ্দীন

আগামী অক্টোবরের শেষের দিকে জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা হতে পারে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের সচিব হেলালুদ্দীন আহমদ।

তিনি শনিবার দুপুরে টাঙ্গাইলের বাসাইল পৌরসভার নির্বাচন উপলক্ষে আইন শৃঙ্খলা বিষয়ক এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন।

এ সময় তিনি আরো বলেন, নির্বাচন কমিশনের কাছে প্রত্যেকটা নির্বাচনই সমান গুরুত্বপূর্ণ— তাই আগামী ৩০জুন টাঙ্গাইলের বাসাইল পৌরসভার নির্বাচন যাতে অবাধ ও সুষ্ঠু হয় তার জন্য সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

নির্বাচনে কোনো প্রকার ব্যত্যয় ঘটলে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।

টাঙ্গাইলের জেলা প্রশাসক খান মো. নুরুল আমিনের সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব মো. মোখলেসুর রহমান, টাঙ্গাইলের পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়, র্যা ব কমান্ডার মেজর রবিউল ইসলাম, বাসাইল পৌরসভা নির্বাচনের রির্টানিং অফিসার ও জেলা নির্বাচন কর্মকর্তা মো. তাজুল ইসলাম প্রমুখ।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ