খেলা

বিশ্বকাপ: রোববারও তিনটি ম্যাচ

পানামাকে হারালেই শেষ ষোলোতে উঠবে সাবেক চ্যাম্পিয়ন ইংল্যান্ড

পানামাকে হারালেই শেষ ষোলোতে উঠবে সাবেক চ্যাম্পিয়ন ইংল্যান্ডে
পানামাকে হারালেই শেষ ষোলোতে উঠবে সাবেক চ্যাম্পিয়ন ইংল্যান্ডে

বিশ্বকাপে রোববারও তিনটি ম্যাচ— পানামাকে হারালেই শেষ ষোলোতে উঠে যাবে সাবেক চ্যাম্পিয়ন ইংল্যান্ডে। খেলা শুরু সন্ধ্যা ৬টায়।

এইচ-গ্রুপ থেকে নক-আউটের টিকেটের জন্য লড়বে জাপান-সেনেগাল। রাত ৯টায় মাঠে গড়াবে খেলা। একই গ্রুপে পোল্যান্ড-কলম্বিয়ার বাঁচা মারার লড়াই শুরু হবে রাত ১২টায়।

রোববারের খেলাগুলোর পর গ্রুপ পর্বে ৩২টি দলের দ্বিতীয় ম্যাচশেষে কারা বিদায় নিচ্ছে আর কারা নক-আউটে যাচ্ছে তা জানা যাবে।

তিউনিশিয়ার বিপক্ষে জয় দিয়ে বিশ্বকাপে যাত্রা শুরু হয়েছে ইংল্যান্ডের। প্রথম ম্যাচে ইংলিশদের জয়ের নায়ক ছিলেন হ্যারি কেইন।

অধিনায়কের জোড়া গোলে পুরো তিন পয়েন্ট পেয়ে বিশ্বকাপ শুরুর পর এবার পানামার মোকাবেলা করবে সাবেক চ্যাম্পিয়নরা। পানামাকে হারিয়ে নক-আউটে খেলা নিশ্চিত করতে চাইবে ইংলিশরা।

এদিকে, প্রথম ম্যাচে বেলজিয়ামের কাছে তিন গোল খেয়ে হেরেছে পানামা। ইংল্যান্ডের কাছেও হারলে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিবে মধ্য আমেরিকার দেশটি।

এইচ-গ্রুপে কঠিন লড়াইয়ে মুখোমুখি হবে পোল্যান্ড-কলম্বিয়া। ডার্ক হর্সদের ডেথ গ্রুপ থেকে যে কোনো দল নক-আউটে যেতে পারে। সেটা প্রমাণ করতেই হয়তোবা নিজেদের প্রথম ম্যাচ হেরেছে লেভানদস্কির পোল্যান্ড ও হামেস রদ্রিগেজের কলম্বিয়া। কলম্বিয়া-পোল্যান্ডের মুখোমুখি লড়াইয়ে যেই হারুক তাদের বিদায় প্রায় নিশ্চিত। তাই শেষ ষোলোতে ওঠার আশা বাঁচিয়ে রাখতে একে অপরকে হারাতে মরিয়া থাকবে দুদল।

এদিকে নক-আউটের টিকেটের জন্য লড়বে সেনেগাল-জাপান। প্রথম ম্যাচে দুদলই চমক দেখিয়েছে। শক্তির বিচারে তুলনামূলকভাবে এগিয়ে থাকা পোল্যান্ডকে হারিয়ে দারুণ শুরু করেছে সেনেগাল। আফ্রিকার প্রতিনিধিরা জাপানকে হারালে শেষ ষোলোতে উঠে যাবে। আবার সেনেগালকে হারালে পরের রাউন্ডে যাবে জাপানিরা। তবে এ ম্যাচে যারা হারবে নিজেদের তৃতীয় ম্যাচে তারা শেষ ষোলোতে ওঠার আরো একটি সুযোগ পাবে।।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ