টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার প্রত্যয় নিয়ে বাছাইপর্বে খেলতে গেল বাংলাদেশ নারী ক্রিকেট দল।
আয়ারল্যান্ডে টি-টোয়েন্টি সিরিজের পর নেদারল্যান্ডসে বিশ্বকাপের বাছাইয়ে অংশ নেবে টাইগ্রেসরা।
সম্প্রতি এশিয়া কাপ জিতে ক্রিকেটের কোনো বড় টুর্নামেন্টে বাংলাদেশের প্রথম শিরোপা এনে দিয়েছেন সালমারা। এবার বিশ্বকাপের মূলপর্বেও জায়গা করে নিতে চান তারা।
নেদারল্যান্ডসে ৭ জুলাই বিশ্বকাপের বাছাইপর্বে যাত্রা শুরু করবে বাংলাদেশ। টাইগ্রেসদের লড়াই হবে পাপুয়া নিউগিনি, সংযুক্ত আরব আমিরাত ও নেদারল্যান্ডসের সঙ্গে।
এর আগে জুনের ২৮ ও ২৯ জুন আর ১ জুলাই আইরিশদের মাটিতে তাদের বিপক্ষে তিনটি টি-টোয়েন্টি খেলবে লাল-সবুজের প্রতিনিধিরা। নভেম্বরে ওয়েস্ট ইন্ডিজে হবে এবারের নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ। ২০১৪ সালে স্বাগতিক হিসেবে আর ২০১৬ সালে বাছাই পর্ব পেরিয়েই মূলপর্বে খেলেছিল বাংলাদেশের মেয়েরা।