খেলা

ইনজুরির কবলে ডগলাস কস্তা

ডগলাস কস্তা
ডগলাস কস্তা

এবার ইনজুরির কবলে পড়েছেন ব্রাজিল তারকা ডগলাস কস্তা।

উরুর চোটের কারণে সার্বিয়ার বিপক্ষে খেলতে পারবেন না তিনি। আগামী ২৭ জুন ই-গ্রুপে সেলেসাওদের শেষ ম্যাচ দিয়ে তাদের নক-আউট ভাগ্য ঠিক হবে।

ব্রাজিলের চিকিৎসক রদ্রিগো ডগলাসের চোটের খবরটি নিশ্চিত করেছেন।

সার্বিয়ার বিপক্ষে ম্যাচের আগে নির্ভরযোগ্য এই খেলোয়ারের ইনজুরি টিম ব্রাজিলের জন্য চিন্তার কারণ হয়ে উঠতে পারে।

শুক্রবার কোস্টারিকার বিপক্ষে দ্বিতীয়ার্ধের শুরুতে উইলিয়ানের বদলি হিসেবে মাঠে নামানো হয় ডগলাস কস্তাকে।

জুভেন্টাসের তারকা নামার পর ব্রাজিলের আক্রমণের ধার বেড়ে যায়। অতিরিক্ত সময়ে করা সেলেসাওদের দুই গোলেই অবদান রেখেছিলেন ডগলাস।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ