আর্জেন্টাইন শিবিরে বিদ্রোহের খবর ভাসছে বাতাসে— নাইজেরিয়ার বিপক্ষে বাঁচা-মরার লড়াইয়ে একাদশ নির্বাচনে কোচ সাম্পাওলির কোন হস্তক্ষেপ চলবে না। একাদশ ঠিক করবেন দলের খেলোয়াড়রাই।
কোচ সাম্পাওলি এখন শুধুই কাগুজে বাঘ— এমন খবরই জানাচ্ছে বিভিন্ন সংবাদ মাধ্যম।
এদিকে, ব্রাজিলের ঘরেও বিবাদ— সে খবরও চাওড় হয়েছে সংবাদ মাধ্যমে।
কোস্টারিকার বিপক্ষে ম্যাচে নাকি নেইমারের আচরণে ক্ষুব্ধ সে ম্যাচে ব্রাজিলের অধিনায়ক সিলভা। নেইমার নাকি তাকে রীতিমতো অপমান করেছেন বলে অভিযোগ সিলভার।
কোচের সিদ্ধান্ত নিয়ে আর্জেন্টাইন খেলোয়াড়রাদের মনে অসন্তোষ বিশ্বকাপের শুরু থেকেই। ক্রোয়েশিয়ার কাছে ৩-০ গোলে হারের পর তা বিদ্রোহে রুপ নিয়েছে।
ইএসপিএনের কলাম্বিয়ান সাংবাদিক জানিয়েছেন, নাইজেরিয়া ম্যাচের আগেই কোচ সাম্পাওলির অপসারণ চান খেলোয়াড়রা। তার জায়গায় আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের জেনারেল ম্যানেজার ও ৮৬ বিশ্বকাপ তারকা হোর্হে বুরুচাগাকে চান মেসি-আগুয়েরোরা।
আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন অবশ্য মেসিদের দাবি মানে নি বহাল রেখেছেন সাম্পাওলিকেই।
খেলোয়াড়রা নাকি সাম্পাওলির নির্দেশের কোনো তোয়াক্কা আর করছেন না—সিদ্ধান্ত যা নেয়ার তা খেলোয়াড়রাই নিচ্ছেন।
আর্জেন্টিনার সংবাদ মাধ্যম জানিয়েছে, ক্রোয়েশিয়ার কাছে হারের পর গভীর রাতে বৈঠকে বসেন খেলোয়াড়রা।
তারা সাম্পাওলিকে জানিয়ে দেন, তিনি যেন আর কোচিং না করান। নাইজেরিয়ার ম্যাচে অনুশীলন ও একাদশও তিনি বাছাই করতে পারেবন না।
সংসাদ মাধ্যমের খবর আর্জেন্টিনা স্কোয়াডকে চাঙ্গা করতে সবচেয়ে বেশী ভূমিকা পালন করছেন মেসি ও মাসচেরেনো।
এদিকে, রাশিয়ান সংবাদ মাধ্যম স্পুতনিক স্পোর্টস জানিয়েছে ম্যারাডোনা নাকি মেসিদের অনুশীলনে যেতে চান।
ক্রোয়েশিয়ার সঙ্গে আর্জেন্টিনার ম্যাচটি ভিআইপি বক্সে বসে দেখেছেন ম্যারাডোনা। এখন আর্জেন্টাইন খেলোয়াড়দের সঙ্গে কথা বলতে চান। জাতীয় দলের জার্সির মহিমা কি তা তিনি মেসিদের বোঝাতে চান।
এদিকে, ব্রাজিল শিবিরেও গৃহ বিবাদের খবর। কোস্টারিকা ম্যাচে ব্রাজিলের জয়ের জন্য সব কিছুই করেছেন নেইমার। ফাউল আদায়ের জন্য বারবার ডাইভ দিয়ে শেষ পর্যন্ত নিজেকে হাসির খোরাক বানিয়েছেন।
ভিএআর প্রযুক্তিতে নেইমারের অভিনয় ধরা পড়ে ব্রাজিলের পক্ষে দেয়া পেনাল্টিও বাতিল হয়েছে— গোল করেছেন। ম্যাচ শেষে আবেগের কাছে আত্মসমর্পণ করে কান্নায় ভেসেছেন। কিন্তু ম্যাচ শেষে বোমা ফাটিয়েছেন সিলভা।
নেইমারের ব্যবহারে আহত সিলভা জানিয়েছেন, মাঠে নেইমার অপমান করেছেন তাকে।
নেইমার নাকি চিৎকার করে তাকে ভরৎসনা করেছেন। নেইমারের আচরণে প্রচণ্ড দুঃখ পেয়েছেন ম্যাচের অধিনায়ক সিলভা।