খেলা

জাপান-সেনেগাল খেলায় সমতা

জাপান-সেনেগাল সমতা: ২-২
জাপান-সেনেগাল সমতা: ২-২

পোল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করে সেনেগাল। আর কলম্বিয়াকে একই ব্যবধানে হারিয়ে সূচনা করে জাপান। এ ম্যাচে যে দল জিতত, সেই দলই দ্বিতীয় রাউন্ডের টিকিট পেত।

তবে সেই আশা কারও পূরণ হলো না। জাপান-সেনেগালের ম্যাচটি ২-২ গোলে ড্র হয়েছে। ফলে দুই দলেরই দ্বিতীয় রাউন্ডে যাওয়ার অপেক্ষা বাড়ল।

প্রথমার্ধে এই দুই দলের কেউই এগিয়ে যেতে পারেনি। জাপান-সেনেগাল ম্যাচটি প্রথমার্ধে ১-১ গোলের সমতায় শেষ হয়।এরপর দ্বিতীয়ার্ধের ৭১ মিনিটে গোল করে এগিয়ে যায় সেনেগাল। এগিয়ে যায় তাদের দ্বিতীয় রাউন্ডের আশাও। কিন্তু জাপান তাদের সে আশায় আবার জল ঢালে। সেনেগাল গোল করার ৭ মিনিট পর আবার সমতায় ফেরে নীল সামুরাইরা। ওই সমতায় শেষ হয় ম্যাচটি।

ম্যাচের ১১ মিনিটের মাথায় সেনেগাল প্রথম জাপানের জালে গোল দেয়। জাপান গোলরক্ষকের ভুলে গোল পেয়ে যান লিভারপুল ফরোয়ার্ড সাদিও মানে। নিচু হয়ে গোলের দিকে আসা বলটি জাপান গোলরক্ষক সহজেই নিয়ন্ত্রনে নিতে পারতেন। কিন্তু বিপদ মুক্ত করতে গিয়ে মানের পায়ে মেরে বসেন বলটি। ১-০ গোলে পিছিয়ে যায় জাপান। এরপর ম্যাচের ৩৪ মিনিটের মাথায় গোল করে সমতা ফেরায় জাপান ফুটবলার উনুই।

তবে বল দখলের হিসেবে পুরো ম্যাচে সেনেগালের থেকে এগিয় ছিল জাপান। হোন্ডা-ওসাকোরা নতুন তিকিতাকার ঝলক শুরু করেন। আর সেই ঝলকে তাদের পায়ে বল ছিল ৫৭ ভাগ। তবে আক্রমণে এগিয়ে ছিল সেনেগাল। তারা জাপানের গোলমুখে মোট ১২টি শট নেয়। সেখানে জাপান গোলে শট নিতে পারে মোটে ৫টি। তবে জাপানের সুযোগগুলো ছিল গোল দিয়ে এগিয়ে যাওয়ার মতো।

'এইচ' গ্রুপের শেষ ম্যাচে জাপান মুখোমুখি হবে পোল্যান্ডের। আর সেনেগাল খেলবে কলম্বিয়ার বিপক্ষে। তাদের ম্যাচটি আগামী ২৮ জুন অনুষ্ঠিত হবে। এছাড়া আজ রোববার রাত ১২টার ম্যাচে মুখোমুখি হবে পোল্যান্ড-কলম্বিয়া। তাদের মধ্যে যে দল হারবে তারাই রাশিয়া বিশ্বকাপ থেকে বিদায় নেবে। আর পোল্যান্ড-কলম্বিয়ার মধ্যে কোন দল হারলে স্বপ্ন আরও প্রশন্ন হবে জাপান-সেনেগালের জন্য।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ