খেলা

বিশ্বকাপ না জিতে ফুটবলকে বিদায় জানাবেন না মেসি

বিশ্বকাপ না জিতে ফুটবলকে বিদায় জানাবেন না মেসি
বিশ্বকাপ না জিতে ফুটবলকে বিদায় জানাবেন না মেসি

বিশ্বকাপ থেকে বিদায়ের আশঙ্কায় আর্জেন্টাইন ভক্তদের ঘুম নেই।

বিশ্বকাপ থেকে মেসির মতো তারকার বিবর্ণ বিদায়ের কথা ভেবে ফুটবল ভক্তমাত্রই আফসোস করছেন। কিন্তু মেসির মুখে অন্য কথা।

তিনি জানিয়েছেন, বিশ্বকাপ না জিতে তিনি ফুটবলকে বিদায় জানাবেন না।

নাইজেরিয়ার বিরুদ্ধে কালকের বাঁচা মরার লড়াইয়ে নামার আগে মেসি বিশ্বকে বললেন বিশ্বকাপ জয়ই তার সবচেয়ে বড় স্বপ্ন।

তিনি বলেন, বিশ্বকাপ তার কাছে অনেক কিছু।

জানান তিনি তার বর্ণাঢ্য ক্যারিয়ারে প্রায় সব গুরুত্বপূর্ণ শিরোপাই জিতেছেন। বিশ্বকাপের শিরোপার ব্যাপারে তিনি খুব উচ্চভিলাষী। দেশের হয়ে বিশ্বকাপ না জিতে ফুটবল থেকে অবসর নেবেন না।

ক্লাব ফুটবলে মেসির ক্যারিয়ার সাফল্যে সাফল্যে পরিপূর্ণ। কিন্তু জাতীয় দলের হয়ে অলিম্পিক স্বর্ণ ছাড়া আর কোনো শিরোপা জেতা হয়নি মেসির।

মেসির বয়স এখন ৩১ বছর। আরেকটি বিশ্বকাপ ৪ বছর পর। মেসি সেই বিশ্বকাপে খেলতে পারবেন কিনা এ নিয়েও চলছে আলোচনা।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ