খেলা

রাশিয়া বিশ্বকাপ: রাতে সৌদি আরব-মিসর ও উরুগুয়ে-রাশিয়া

 রাশিয়া বিশ্বকাপ
রাশিয়া বিশ্বকাপ

বিশ্বকাপের এ ও বি গ্রুপের শেষ ম্যাচগুলো মাঠে গড়াবে আজ রাত ৮টায় একই সময়ে এ-গ্রুপের ভিন্ন ম্যাচে খেলবে সৌদি আরব-মিসর ও উরুগুয়ে-রাশিয়া।

আগেই শেষ ষোলো নিশ্চিত করা উরুগুয়ে-রাশিয়া লড়বে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার জন্য। আর ছিটকে পড়া সৌদি ও মিসর চাইবে জয় দিয়ে বিশ্বকাপ থেকে বিদায় নিতে।

এদিকে, বি-গ্রুপের আলাদা ম্যাচে মুখোমুখি হবে ইরান-পর্তুগাল ও মরক্কো ও স্পেন। মরক্কোর বিদায় নিশ্চিত হলেও বাকি তিন দলেরই পরের রাউন্ডে যাওয়ার সুযোগ রয়েছে। তাই কঠিন সমীকরণ আজ গ্রুপের তিন দল ইরান পর্তুগাল ও স্পেনের সামনে। দুটি ম্যাচই শুরু হবে রাত ১২টায়।

বিশ্বকাপের এ-গ্রুপের নিষ্পত্তি হয়ে গেছে। স্বাগতিক রাশিয়া ও দুবারের চ্যাম্পিয়ন উরুগুয়ে পরের রাউন্ডে খেলা নিশ্চিত করে ফেলেছে। তবে গ্রুপ চ্যাম্পিয়নকে হবে তা ঠিক হয়নি এখনো। এ-গ্রুপে নিজেদের তৃতীয় ম্যাচে দুদলের লড়াইয়ে সেটাই চূড়ান্ত হবে। ফিফা র্যাং কিংয়ে পিছিয়ে থাকা রুশরা দুই ম্যাচে আট গোল করে নিজেদের শক্তির জানান দিয়েছে। কাভানি-সুয়ারেজের উরুগুয়ে স্বাগতিকদের মতো দাপুটে জয় পায়নি। তাই দুবারের চ্যাম্পিয়নদের বিপক্ষে রাশিয়াকে এগিয়ে রাখছেন অনেকেই।

এদিকে, আগেই বিদায় নিশ্চিত হওয়া সৌদি আরব ও মিসর খেলবে নিয়মরক্ষার ম্যাচে। এ-গ্রুপের তলানিতে থেকে বিশ্বকাপ শেষ করতে চাইবে না দুদল। ভলগোগ্রাদে সেটি এড়িয়ে যাওয়ার শেষ সুযোগ পাবে সৌদি ও মিসর। বিশ্বকাপে অন্তত একটি গোল করে বাড়ি ফিরতে চাইবে সৌদি দল। আর ২৮ বছর পর টুর্নামেন্টে জায়গা পাওয়া ফারাওরা বিশ্বকাপের মঞ্চে শেষবারের মতো তারকা স্ট্রাইকার মোহামেদ সালাহর খেলা দেখা সুযোগ পাবে।

বিশ্বকাপের এ-গ্রুপ থেকে কারা পরের রাউন্ডে যাচ্ছে জানা গেলেও, বি-গ্রুপের মীমাংসা হয়নি এখনো। স্পেন-পর্তুগাল এগিয়ে থাকলেও, ইরানেরও সুযোগ আছে। স্পেন ও পর্তুগালের হার এড়ালেই চলবে। সেক্ষেত্রে সমান বি-গ্রুপের চ্যাম্পিয়ন দল ঠিক হবে গোল ব্যবধানে।

এদিকে ৩ পয়েন্ট পাওয়া ইরানের পরের রাউন্ডের আশা বেঁচে আছে এখনো। পর্তুগালকে হারালে শেষ ষোলোর টিকেট পেয়ে যাবে ইরানিরা। সেক্ষেত্রে কপাল পুড়তে পারে রোনালদোদের। তবে পর্তুগিজদের জন্য সুখবর। বিশ্বকাপে নিজেদের শেষ গ্রুপ ম্যাচে ইরান কখনোই জেতেনি।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ