পোল্যান্ডকে বিদায় করে বিশ্বকাপের শেষ ষোলোতে যাওয়ার দৌঁড় টিকে রেখেছে কলম্বিয়া।
লাতিন আমেরিকার দেশটি এইচ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে পোলিশদের ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে। বিশ্বকাপে নিজের প্রথম গোল পেয়েছেন র্যা দামেল ফ্যালকাও। আর নিজে স্কোরশিটে নাম লেখাতে না পারলেও তিনটি গোলেই অবদান রেখে ম্যাচসেরা হয়েছেন হামেস রদ্রিগেজ।
এদিকে, জাপান ও সেনেগাল ৪ পয়েন্ট নিয়ে এইচ-গ্রুপের শীর্ষে আছে। ৩ পয়েন্ট নিয়ে তাদের পরেই কলম্বিয়া। আর কোনো পয়েন্ট না পাওয়ায় বিদায় নিশ্চিত।
জাপানের কাছে হেরে রাশিয়া বিশ্বকাপে কলম্বিয়ার পথচলা শুরু। প্রথম ম্যাচেই তিন পয়েন্ট হারানোয়, পোল্যান্ড-কলম্বিয়া দুদলেরই জন্যই দ্বিতীয় ম্যাচটি ছিল টিকে থাকার লড়াই। শুরু থেকেই পোলিশ রক্ষণকে চাপে রাখে কলম্বিয়ানরা।
চোটের কারণে জাপানের বিপক্ষে প্রথম থেকেই মাঠে নামতে পারেননি হামেস রদ্রিগেজ। পোল্যান্ডের বিপক্ষে দেখালেন কলম্বিয়ার দলে তিনি কতটা গুরুত্বপূর্ণ। নিজে গোল পাননি। কিন্তু কলম্বিয়ার তিনটি গোলেই রেখেছেন অবদান। হামেসের ক্রসে হেড করেই ইয়েরি মিনা লাতিন আমেরিকার দেশটিকে লিড এনে দেন।
সমতা আনার চেষ্টা করেন লেভানদস্কির পোল্যান্ড। কিন্তু বর্তমান সময়ের অন্যতম সেরা স্ট্রাইকার এ ম্যাচেও পোলিশদের উদযাপনের উপলক্ষ এনে দিতে পারেননি।
দ্বিতীয়ার্ধে দলীয় প্রচেষ্টায় গোলের দারুণ একটি সুযোগ পান র্যা দামেল ফ্যালকাও। বিশ্বকাপে নিজের প্রথম গোল আদায় করে নেন এই অভিজ্ঞ স্ট্রাইকার। প্রথম ফুটবলার হিসেবে কলম্বিয়ার হয়ে করেন ত্রিশটি গোল। এ গোলেও অবদান ছিল হামেসের।
পোল্যান্ডের জালে কলম্বিয়ার তৃতীয় গোলটি করেন হুয়ান কুয়াদ্রাদো। হামেসের এগিয়ে দেয়া বল জালে জড়িয়ে পোলিশদের নক-আউটে যাওয়ার স্বপ্ন গুড়িয়ে দেন তিনি। আর ৩-০ গোলের জয়ে শেষ ষোলোর আশা বেঁচে থাকলো কলম্বিয়ার।