খেলা

বিশ্বকাপে বাঁচা-মরার লড়াইয়ে জ্বলে উঠল আর্জেন্টিনা

বিশ্বকাপে বাঁচা-মরার লড়াইয়ে জ্বলে উঠল আর্জেন্টিনা
বিশ্বকাপে বাঁচা-মরার লড়াইয়ে জ্বলে উঠল আর্জেন্টিনা

শেষ ষোলোতে ওঠার জন্য যা দরকার ছিল তাই করেছে আর্জেন্টিনা।

স্নায়ুক্ষয়ী ম্যাচে মেসি-রোহোর গোলে নাইজেরিয়াকে ২-১ ব্যবধানে হারিয়েছে আলবিসেলেস্তেরা। আর আইসল্যান্ডকে হারিয়ে ক্রোয়েশিয়াই নিশ্চিত করেছে আর্জেন্টাইনদের পরের রাউন্ডে যাওয়া। ডি-গ্রুপের রানার্সআপ হওয়ায় রাউন্ড অব সিক্সটিনে আর্জেন্টিনা খেলবে ফ্রান্সের সঙ্গে।

আর ডি-গ্রুপের চ্যাম্পিয়ন ক্রোয়েশিয়া লড়বে ডেনমার্কের বিপক্ষে।

বিশ্বকাপে বাঁচা-মরার লড়াইয়ে জ্বলে উঠলো আর্জেন্টিনা। আগের দুই ম্যাচে ছন্নছাড়া ফুটবল খেলেছিল গত আসরের ফাইনালিস্টরা। বারোটি শটের একটিকেও গোলে পরিণত করতে পারেননি লিওনেল মেসি।

কিন্তু দলের প্রয়োজনের সময় ঠিকই নিজেকে প্রমাণ করেছেন আর্জেন্টাইন অধিনায়ক। সুপার ঈগলদের রক্ষণকে শুরু থেকে চেপে ধরার পর মেসির সহজাত গোলে প্রথমার্ধেই লিড নিয়ে নেয় আর্জেন্টিনা। মেসির পা থেকেই আসে আসরের শততম গোলটি।

এগিয়ে থেকে বিরতিতে গেলেও দ্বিতীয়ার্ধের শুরুর কিছুক্ষণের মধ্যেই গোল হজম করে বসে আর্জেন্টিনা।

ভিক্টর মোজেসের পেনাল্টিতে গ্রুপ পর্ব থেকে বাদ পড়ার শঙ্কা হুমকি দিতে থাকে আর্জেন্টাইনদের।

তবে প্রথম দুই ম্যাচের মতো হাল ছেড়ে দেয়া মনোভাব দেখাননি মেসিরা। লড়াই করে ঠিকই খেলায় ফিরে লাতিন আমেরিকার জনপ্রিয় দলটি। মার্কোস রোহোর শটে কাঙ্খিত জয়ে বিশ্বকাপের স্বপ্ন বাঁচিয়ে রাখলো আর্জেন্টিনা।

সাবেক চ্যাম্পিয়নদের জন্য বাকি কাজটুকু করে দিয়েছে ক্রোয়েশিয়া। অধিনায়ক লুকা মদ্রিচ আগেই বলেছিলেন মেসিদের জন্যই আইসল্যান্ডকে হারাবে ক্রোয়েটরা। সেই কথা রেখেছে তারা।

একই সময়ে হওয়া ডি-গ্রুপের আরেক ম্যাচের প্রথমার্ধে কোনো গোল না হলেও দ্বিতীয়ার্ধের জমজমাট লড়াই শেষে ২-১ গোলের জয় তুলে নেয় ক্রোয়েশিয়া। আইসল্যান্ডের গুঁড়িয়ে, আর্জেন্টিনাকে শেষ ষোলোর টিকেট এনে দেয় ক্রোয়েটরা।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ