সি গ্রুপের ম্যাচে ফ্রান্স -ডেনমার্ক গোল শূন্য ড্র করে দুই দলই উঠেছে রশিয়া বিশ্বকাপের শেষ ষোলতে।
ফ্রান্স হয়েছে গ্রুপ চ্যাম্পিয়ন আর রানার্স আপ ডেনমার্ক। অন্যদিকে একই গ্রুপের আরেক খেলায় অস্ট্রেলিয়াকে ২-০ গোলে হারিয়েছে পেরু। বিশ্বকাপ থেকে বাদ পড়েছে দুই দলই।
ফ্রান্সের কাছে ডেনমার্ক হারলে এবং পেরুর বিরুদ্ধে অস্ট্রেলিয়া জিতলে রাউন্ড অব সিক্সটিনে যাওয়ার সম্ভাবনা থাকতো অস্ট্রেলিয়ার।
এমন সমীকরণ সামনে নিয়ে সোচির ফিস্ত স্টেডিয়ামে পেরুর বিপক্ষে খেলতে নামে সকারুজরা। তবে উল্টো গোল খেয়ে পিছিয়ে পড়ে বার্ট ভ্যান মারউইকের শীষ্যরা।
খেলায় ফিরতে মরিয়া হয়ে খেলতে থাকে অস্ট্রেলিয়া তবে, ফিনিশিংয়ের অভাবে খেলায় সমতা ফেরাতে পারেনি তারা।
বিরতির পর ক্রিশ্চিয়ান কুয়েভার পাস থেকে জালে বল জড়ান পাওলো গুরেরো। ২-০ তে এগিয়ে যায় দা হোয়াইট অ্যান্ড রেডরা।
দ্বিতীয়ার্ধে অনেকগুলো আক্রমন চালায় অস্ট্রেলিয়া। পাল্টা আক্রমন আসে পেরুর কাছ থেকেও তবে, জালের ঠিকানা খুঁজে পায়নি কেউই।
শেষ পর্যন্ত ২-০ ব্যবধানে জিতে ২০১৮ বিশ্বকাপ মিশন শেষ করে পেরু।
এদিকে, সি গ্রুপের অন্য ম্যাচে মুখোমুখি হয় পয়েন্ট টেবিলে এগিয়ে থাকা দুই দল ফ্রান্স ও ডেনমার্ক।
শুরু থেকেই নিষ্প্রাণ খেলা উপহার দেয় দুই দল। বল দখলে এগিয়ে ছিলো ফ্রান্স। ডেনমার্কের ৩২ শতাংশের বিপরীতে ৬৮ শতাংশ বল দখলে রাখে দা ব্লু'জ-রা।
বিরতির আগে ও পরে দুই অর্ধেই অনেকগুলো গোলের সুযোগ নষ্ট করে ফ্রান্স ও ডেনমার্ক।
শেষ পর্যন্ত গোলহীন ম্যাচে পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়ে দুই দল। ৩ খেলায় ৭ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে ফ্রান্স, আর সমান খেলায় ৫ পয়েন্ট নিয়ে রানার্স আপ হয়ে নকআউট পর্বে ওঠে ডেনমার্ক।