খেলা

ব্রাজিল-জার্মানির নক-আউট ভাগ্য ঠিক হবে রাতে

বিশ্বকাপের দুই ফেভারিট ব্রাজিল ও জার্মানি
বিশ্বকাপের দুই ফেভারিট ব্রাজিল ও জার্মানি

বিশ্বকাপের দুই ফেভারিট ব্রাজিল ও জার্মানির নক-আউট ভাগ্য ঠিক হবে আজ- বুধবার।

জি-গ্রুপে শেষ পরীক্ষায় জার্মানদের প্রতিপক্ষ দক্ষিণ কোরিয়া। একই সময়ে খেলবে সুইডেন-মেক্সিকো। দুটি খেলাই রাত ৮টায় শুরু হবে।

এদিকে, সার্বিয়ার বিপক্ষে ড্র করলেই ই-গ্রপ থেকে পরের রাউন্ডে যাবে ব্রাজিল।

কোস্টারিকার বিপক্ষে হার এড়ালে একই সুযোগ পাবে সুইজারল্যান্ড। নক-আউটে যাওয়ার সম্ভাবনা বাঁচিয়ে রেখেছে সার্বিয়াও। ই-গ্রুপের ম্যাচ দুটি মাঠে গড়াবে রাত ১২টায়।

বিশ্বকাপের সবচেয়ে কঠিন সমীকরণ এফ-গ্রুপের। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন জার্মানি, মেক্সিকো, সুইডেন ও দক্ষিণ কোরিয়া—এ চারটি দলেরই শেষ ষোলোতে যাওয়ার সুযোগ রয়েছে।

প্রথম ম্যাচে মেক্সিকোর কাছে হারের পর সুইডেনের বিপক্ষে জয় দিয়ে পরের রাউন্ডে যাওয়ার দৌঁড়ে টিকে আছে জার্মানি।

নক-আউটে যেতে হলে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে গ্রুপে নিজেদের শেষ ম্যাচে অন্তত দুই গোলের ব্যবধানে জিততে হবে জার্মানদের।

পাশাপাশি মেক্সিকো-সুইডেন ম্যাচের ফল যেন তাদের পক্ষে যায় সেই প্রার্থনাও করবে দিই মানশাফটরা।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ