খেলা

বিজয় উল্লাসের পর হাসপাতালে ম্যারাডোনা

দিয়েগো ম্যারাডোনা
দিয়েগো ম্যারাডোনা

বিশ্বকাপে আর্জেন্টিনার প্রথম খেলা থেকেই ভিআইপি গ্যালারিতে বসে উপভোগ করে আসছেন দলটির বিশ্বকাপজয়ী কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনা।

গতকাল প্রথম দু’ম্যাচে উত্তরসূরীদের পারফরম্যান্স হতাশা করলেও আর্জেন্টিনার বাঁচা-মরার লড়াইয়ে লিওনেল মেসিদের ঘুরে দাঁড়ানোয় বাঁধভাঙা উল্লাস করেছেন ম্যারাডোনা।

সেন্ট পিটার্সবার্গে আর্জেন্টিনার বাঁচামরার ম্যাচে তাকে ঠিক সেভাবেই দেখা গেছে। তবে এতটা বোধ হয় কেউ আশা করেনি। আর্জেন্টিনা-নাইজেরিয়া ম্যাচ শেষে যে কিংবদন্তিকে যেতে হয়েছে হাসপাতালে।

গ্রুপ পর্বের শেষ ম্যাচে নাইজেরিয়ার বিপক্ষে প্রথমার্ধে এলএম ১০ এর দুর্দান্ত গোলের পর আনন্দে যেন আত্মহারা হন তিনি। দু’হাত প্রসারিত করে আকাশের দিকে তাকিয়ে উদযাপন করতে দেখা যায় ৮৬’র বিশ্বকাপজয়ী এই গ্রেটকে।

এরপর ম্যাচের বিভিন্ন সময়ে দাঁড়িয়ে-বসে নানা ভঙ্গিতে খেলা উপভোগ করেন তিনি। তবে ম্যাচের শেষ মুহূর্তে মার্কোস রোহোর জয়সূচক গোলটির পর উল্লাসে যেন ফেটে পড়েন সর্বকালের সেরা এ খেলোয়াড়।

এমন জয়ের জন্য মেসি-রোহোদের ‘ডাবল-ফিঙ্গার’ স্যালুট দিতেও দেখা যায় তাকে। তবে উদযাপনের আতিশয্যে তিনি খানিকটা অসুস্থ হয়ে পড়েন, সেজন্য তাকে হাসপাতালেও নেয়া হয়।

বিরতির সময় ভিআইপি গ্যালারিতে উঠেছেন অন্যের সাহায্য নিয়ে। ম্যাচ শেষে ভিআইপি গ্যালারিও ছেড়েছেন অন্যের সাহায্যে। এ সময় স্টেডিয়ামের মধ্যে একটি চেয়ারের ওপর পরেও গিয়েছিলেন। তৎক্ষণাৎ মাঠের প্যারামেডিকেল কর্মীরা ম্যারাডোনার রক্তচাপ মাপার পর অ্যাম্বুলেন্সে করে তাকে স্থানীয় হাসপাতালে পাঠিয়েছেন। তবে ম্যারাডোনাকে ঠিক কী কারণে হাসপাতালে পাঠানো হয়েছে, তা জানা যায়নি। তবে ব্রিটিশ সংবাদমাধ্যম ইন্ডিপেন্ডেন্ট এক সূত্র মারফত জানিয়েছেন, ম্যারাডোনা আপাতত সুস্থ আছেন।

ম্যাচ শুরুর আগে মনটা ভালো করতেই কি না কে জানে, ভিআইপি গ্যালারিতে একচোট নেচে নিয়েছেন এক নারী সমর্থকের সঙ্গে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ