কক্সবাজারে আগামী রোববার থেকে শুরু হচ্ছে তৃতীয় নারী বিচ ফুটবল টুর্নামেন্ট—এবারের আসরে অংশ নিচ্ছে আটটি দল।
রাশিয়া বিশ্বকাপে অংশ নেয়া ফেভারিট দল আর্জেন্টিনা, ব্রাজিল, জার্মানি, স্পেন, ইংল্যান্ড, ফ্রান্স, জাপান ও পর্তুগাল অনুসারে টুর্নামেন্টে অংশ নিবে দলগুলো।
আসরের সব ম্যাচ হবে কক্সবাজারে। বিজয়ীদের ৩০ হাজার ও রানার্সআপ দলকে ২০ হাজার টাকা পুরস্কার দেয়া হবে।
এ ছাড়া অংশগ্রহণকারী প্রত্যেক দল পাবে ৫ হাজার টাকা। নারী বিচ ফুটবল টুর্নামেন্টের পৃষ্ঠপোষকতায় আছে ওয়ালটন।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: