সুইডেনের কাছে ৩-০ গোলের বড় ব্যবধানে হেরেও শেষ ষোলোয় উঠে গেলে মেক্সিকো। সমান দুই ম্যাচে জয় পেয়েছে মেক্সিকো-সুইডেন। কিন্তু গোল ব্যবধানে গ্রুপ সেরা হয়েছে সুইডেন। রানার্সআপ হয়ে নকআউট পর্বে উঠে গেছে মেক্সিকো।
প্রথমার্ধে মেক্সিকো এবং সুইডেনের মধ্যে কোন দল প্রথমার্ধে এগিয়ে ছিল তা বলা মুশকিল। কিন্তু দ্বিতীয়ার্ধে মেক্সিকোকে অসহায় বানিয়ে ফেলল সুইডেন। ৫০ থেকে ৭৪ মিনিটের মধ্যে মেক্সিকোর জালে দিয়ে দিল ৩ গোল। প্রথমার্ধে ৬৪ ভাগ বল পায়ে নিয়ে খেলেছে মেক্সিকো। আবার আক্রমণ বেশি করেছে সুইডেন। তবে দ্বিতীয়ার্ধের শুরতেই গোল করে এগিয়ে যায় সুইডেন।
সুইডেনের বিপক্ষে অবশ্য সমতায় শেষ করতে পারলে লাভ হতো মেক্সিকোর। গ্রুপ সেরা হয়ে দ্বিতীয় রাউন্ডে যেত তারা।
সুইডেন প্রথমার্ধে মেক্সিকোর গোল মুখে মোট আটটি আক্রমণ করে। মেক্সিকোর আক্রমণ মাত্র ৫টি। ম্যাচের ৩১ মিনিটে ওচোয়া দারুণ এক সেভ করেন। ৩৯ মিনিটে আরেকটি আক্রমণ করে সুইডেন। ১৭ এবং ২২ মিনিটে মেক্সিকো ভালো দুটি সুযোগ তৈরি করে। কিন্তু তা থেকে গোল না হওয়ার গোল শূন্য সমতায় প্রথমার্ধ শেষ হয়।
এরপর দ্বিতীয়ার্ধের ৫০ মিনিটে আগুস্টিনসন গোল করে দলকে ১-০ গোলের লিড এনে দেন। ৬২ মিনিটে গ্রান্ট কুইভিস ব্যবধান ২-০ করেন। আর মেক্সিকোর আলভারেজ ৭৪ মিনিটে আত্মঘাতী গোল করে সুইডেনের ব্যবধান ৩-০ বানিয়ে দেন।