খেলা

জি-গ্রুপের হাই-ভোল্টেজ ম্যাচে মুখোমুখি ইংল্যান্ড-বেলজিয়াম

জি-গ্রুপের হাই-ভোল্টেজ ম্যাচে মুখোমুখি ইংল্যান্ড-বেলজিয়াম
জি-গ্রুপের হাই-ভোল্টেজ ম্যাচে মুখোমুখি ইংল্যান্ড-বেলজিয়াম

বিশ্বকাপে প্রথম রাউন্ড শেষ হচ্ছে আজ- বৃহস্পতিবার। জি-গ্রুপের হাই-ভোল্টেজ ম্যাচে মুখোমুখি হবে ইংল্যান্ড ও বেলজিয়াম।

দুদলের শেষ ষোলো নিশ্চিত হয়েছে আগেই। জি-গ্রুপের চ্যাম্পিয়ন ও রানার্সআপ ঠিক হওয়ার ম্যাচটি মাঠে গড়াবে রাত ১২টায়।

একই সময়ে নিয়মরক্ষার লড়াই হবে তিউনিশিয়া ও পানামার মধ্যে। এর আগে এইচ-গ্রুপ থেকে দ্বিতীয় রাউন্ডে ওঠার শেষ চেষ্টা চালাবে কলম্বিয়া, জাপান ও সেনেগাল। আগেই বিদায় নিশ্চিত হওয়া পোলিশদের মোকাবেলা করবে জাপান। আর টিকে থাকার লড়াই হবে সেনেগাল-কলম্বিয়ার মধ্যে। এইচ গ্রুপের দুটি ম্যাচই রাত ৮টায় শুরু হবে।

বিশ্বকাপের গ্রুপ পর্বেই দুটি বড় দলের মোকাবেলা দেখা গিয়েছিল স্পেন-পর্তুগাল ম্যাচে। এবার প্রথম রাউন্ডের শেষ দুটি খেলায় দেখা হচ্ছে ইংল্যান্ড-বেলজিয়ামের।

আসরের অন্যতম শক্তিশালী দুই দল প্রথম দুই ম্যাচেই জয় পেয়েছে। তিউনিশিয়ার বিপক্ষে জিততে একটু কষ্ট হলেও পানামাকে গোলবন্যায় ভাসিয়ে নিজেদের শক্তির জানান দিয়েছে ইংলিশরা। দুই ম্যাচে দুটি গোল হজম করে প্রতিপক্ষের জালে আটবার বল জড়িয়েছে থ্রি লায়ন্সরা।

এর মধ্যে হ্যাটট্রিকসহ পাঁচটি গোলই হ্যারি কেইনের। বিশ্বকাপের গোল্ডেন বুটের রেসে সবার ওপরের আসনটি দখলে নিয়েছেন ইংলিশ অধিনায়ক।

ইংল্যান্ডের হ্যারি কেইন থাকলে বেলজিয়ামের আছে রোমেলু লুকাকু। চারটি গোল নিয়ে বিশ্বকাপের সোনালি বুট জেতার দৌঁড়ে হ্যারি কেইনের পরেই আছেন তিনি। যদিও চোটের কারণে ইংলিশদের বিপক্ষে লুকাকুর খেলা নিশ্চিত নয়। তবে মিচি বাতশুইয়ে, এডেন হ্যাজার্ডের মতো গোলস্কোরারদের নিয়ে ইংল্যান্ডকে রুখে দেয়ার ছক কষছে বেলজিয়াম। ইংলিশদের মতোই দুই ম্যাচে ৮ গোল বেলজিয়ানদের। ফলে জি-গ্রুপের চ্যাম্পিয়ন ও রানার্সআপ নির্ধারণের ম্যাচে গোলবৃষ্টির আশায় আছেন ফুটবলপ্রেমীরা।

এদিকে জি-গ্রুপের নিয়মরক্ষার ম্যাচে অন্তত একটি জয় দিয়ে বিশ্বকাপ শেষ করতে চায় তিউনিশিয়া ও পানামা।

বিশ্বকাপের অন্যতম কঠিন গ্রুপ ‘এইচের’ চূড়ান্ত হিসেব-নিকেশ বাকি এখনো। কলম্বিয়া, সেনেগাল ও জাপান-তিন দলেরই দ্বিতীয় রাউন্ডে যাওয়ার সুযোগ রয়েছে। সমান ৪ পয়েন্ট নিয়ে নক-আউটে যাওয়ার দৌঁড়ে কিছুটা এগিয়ে জাপান ও সেনেগাল। ৩ পয়েন্ট নিয়ে হামেস রদ্রিগেজের কলম্বিয়ার আশাও এখনো বেঁচে আছে।

আফ্রিকার কোনো দলের পরের রাউন্ডে যাওয়ার শেষ আশা টিকে আছে সেনেগালের কল্যাণে। কলম্বিয়ার বিপক্ষে এক পয়েন্ট পেলেই শেষ ষোলোতে পাড়ি জমাবে সেনেগাল। যদিও বিশ্বকাপে টিকে থাকতে হলে সেনেগালের বিপক্ষে পুরো তিন পয়েন্ট আদায় করতে হবে কলম্বিয়ার।

ইউরোপের প্রথম দল হিসেবে বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়া পোল্যান্ডের মোকাবেলা করবে জাপান। বিশ্বকাপে নক-আউটে যাওয়ার দৌঁড়ে নেই আর কোনো এশিয়ান দল। পোল্যান্ডের বিপক্ষে ড্র করলেই দ্বিতীয় রাউন্ডে উঠে যাবে জাপানিরা।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ