ফ্রান্সের বিপক্ষে অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নামতে পারে আর্জেন্টিনা। ৩০ জুন শনিবার দ্বিতীয় রাউন্ডের প্রথম ম্যাচেই দেখা হচ্ছে দুই সাবেক চ্যাম্পিয়নের। বাংলাদেশ সময় রাত ৮টায় খেলা মাঠে গড়াবে।
সাম্পাওলির অধীনে এর আগে অপরিবর্তি একাদশ নিয়ে খেলেনি আর্জেন্টিনা। প্রতি ম্যাচেই কোনো না কোনো পরিবর্তন এনেছেন তিনি। তবে শেষ ষোলোর ম্যাচে নাইজেরিয়ার বিপক্ষের একাদশকেই মাঠে নামতে চান সাম্পাওলি।
ফরাসিদের মোকাবেলার আগে বুধবার প্রথম অনুশীলন করেছেন মেসিরা। আর্জেন্টিনা দলে নেই কোনো ইনজুরি সমস্যা। মেসি, ম্যাশেরানো, বানেগো একটি করে হলুদ কার্ড পেলেও, ফ্রান্সের বিপক্ষে গুরুত্বপূর্ণ তিন খেলোয়াড়কে বেঞ্চে বসিয়ে রাখতে চান না সাম্পাওলি।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: