খেলা

পোল্যান্ডের কাছে হেরেও রাউন্ড অব সিক্সটিনে জাপান

রাউন্ড অব সিক্সটিনে জাপান
রাউন্ড অব সিক্সটিনে জাপান

রাশিয়া বিশ্বকাপের ‘এইচ’ গ্রুপে নিজেদের শেষ ম্যাচে পোল্যান্ডের কাছে ১-০ গোলে হেরেও রাউন্ড অব সিক্সটিনে উঠেছে জাপান। এ হারে সেনেগালের সঙ্গে পয়েন্ট সমান হয়ে যায় জাপানের। তবে ফেয়ার প্লে পয়েন্টে এগিয়ে থাকায় নকআউট পর্বে উঠে জাপান।

এদিকে, প্রথম রাউন্ডে নিজেদের শেষ খেলায় সেনেগালকে ১-০ গোলে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করেছে কলম্বিয়া।

সামারা অ্যারেনায় খেলতে নামে আগের দুই ম্যাচে তিন পয়েন্ট পাওয়া কলম্বিয়া ও চার পয়েন্ট নিয়ে সুবিধাজনক অবস্থানে থাকা সেনেগাল। মাঠে নামা

প্রথমার্ধে তেমন জোরালো আক্রমন করতে পারেনি কোনো দলই। গোলশূন্য অবস্থায় টানেলে ফেরে দুই দল।

দ্বিতীয়ার্ধে হুয়ান কুইন্তেরোর কর্নার থেকে হেডারে সেনেগালের জালে বল জড়ান বার্সেলোনা ডিফেন্ডার ইয়েরি মিনা।

শেষদিকে, গোল শোধের চেষ্টা করলেও কার্যকর ফিনিশিং দিতে পারেনি সেনেগাল। শেষ পর্যন্ত ১-০ গোলের জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে রাউন্ড অব সিক্সটিনে ওঠে হোসে পেকারম্যানের শীষ্যরা।

আরেক খেলায় ভলগোগ্রাদ অ্যারেনায় মুখোমুখি হয় জাপান ও পোল্যান্ড। আগের দুই খেলায় হেরে আগেই বিদায় নিশ্চিত হওয়ায় পোল্যান্ডের লক্ষ্য ছিলো অন্তত একটি জয় নিয়ে বিশ্বকাপ মিশন শেষ করা।

কয়েকটি বিচ্ছিন্ন আক্রমন হলেও কোনো গোল হয়নি প্রথমার্ধে।

৫৮ মিনিটে রাফাল কুরজাওয়ার ফ্রিকিক থেকে গোল করে পোল্যান্ডকে এগিয়ে নেন ডিফেন্ডার জ্যান বেডনারেক।

এরপর গোল শোধের জন্য পোলিশ রক্ষণে আক্রমন শানায় সামুরাই ব্লু'রা।

পাল্টা আক্রমন আসে পোল্যান্ডের কাছ থেকেও। তবে, এরপর আর জালের ঠিকানা খুঁজে পায়নি কোনো দলই। শেষ পর্যন্ত ১-০ গোলের সান্তনার জয় নিয়ে বিশ্বকাপ মিশন শেষ করে পোল্যান্ড। অন্যদিকে, জাপান ও সেনেগালের সমান ৪ পয়েন্ট হওয়া সত্ত্বেও ফেয়ার প্লে পয়েন্টে এগিয়ে থাকায় এইচ গ্রুপ থেকে রানার্স আপ হয়ে নকআউট পর্বে ওঠে আকিরা নিশিনোর শীষ্যরা।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ