খেলা

আয়ারল্যান্ডে বিপক্ষে জয় পেল বাংলাদেশ নারী ক্রিকেট দল

বাংলাদেশ নারী ক্রিকেট দল
বাংলাদেশ নারী ক্রিকেট দল

শক্তিশালী ভারতকে হারিয়ে এশিয়া কাপ জয়ের পর আরেকটি আন্তর্জাতিক জয় পেল বাংলাদেশ নারী ক্রিকেট দল। আয়ারল্যান্ড সফরের প্রথম টি-টোয়েন্টিতে তারা ৪ উইকেটে হারিয়েছে স্বাগতিকদের। প্রথম বাংলাদেশি নারী হিসেবে টি-টোয়েন্টিতে ৫ উইকেট নিয়েছেন বাংলাদেশের গতি তারকা জাহানারা আলম।

টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৮ উইকেটে ১৩৪ রান করেন আয়ারল্যান্ডের মেয়েরা। প্রথম স্পেলে ২ ওভারে জাহানারা ১৩ রানে নেন ২ উইকেট। ১৭তম ওভারে নিজের দ্বিতীয় স্পেল করতে এসে নেন ২ উইকেট। পরের ওভারে আরো একটি উইকেট। সব মিলিয়ে ৪ ওভারে ২৮ রানে নেন ৫ উইকেট।

এর আগে ২০১২ এশিয়া কাপে শ্রীলংকার বিরুদ্ধে ৬ রানে ৪ উইকেট নিয়েছিলেন সালমা খাতুন। ৫ উইকেট নিয়ে জাহানারা গড়লেন বাংলাদেশের নতুন রেকর্ড। আয়ারল্যান্ডের ১৩৪ রানের জবাবে টাইগ্রেসরা ৬ উইকেটে ১৩৫ রান তুলে জিতে নেন সিরিজের প্রথম টি-টোয়েন্টি। ৩ ম্যাচ সিরিজে এখন ১-০ তে এগিয়ে বাংলাদেশ।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ