খেলা

প্রস্তুতি ম্যাচে সেঞ্চুরি করলেন তামিম-মাহমুদুল্লাহ

তামিম-মাহমুদুল্লাহ
তামিম-মাহমুদুল্লাহ

ওয়েস্ট ইন্ডিজ সফরে একমাত্র প্রস্তুতি ম্যাচে সেঞ্চুরি করলেন তামিম ইকবাল ও মাহমুদুল্লাহ রিয়াদ। অ্যান্টিগায় দুদিনের প্রস্তুতি ম্যাচের প্রথম দিন শেষে ৮ উইকেটে ৪০৩ রান করেছে বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট একাদশের বিপক্ষে তামিম-মাহমুদুল্লাহ ছাড়া সাকিব-ইমরুলও রান পেয়েছেন।

কুলিজ ক্রিকেট গ্রাউন্ডে টস জিতে ব্যাট করতে নেমে ২২ রানে তিন উইকেট হারিয়ে বিপদে পড়ে টাইগাররা। লিটন, মমিনুল ও শান্ত দ্রুত বিদায় নেন। তবে সিনিয়রদের দৃঢ় ব্যাটিংয়ে খেলায় ফেরে সফরকারিরা। তামিমের সঙ্গে ৯০ রানের জুটি গড়েন সাকিব। ৬৭ রান করে সাজঘরে ফেরেন তিনি।

এরপর মাহমুদুল্লাহর সঙ্গে ইনিংস এগিয়ে নেন তামিম। দুজনেই শতক তুলে নেন। ১২৫ রান করে প্রস্তুতি ম্যাচ থেকে স্বেচ্ছায় মাঠ ছেড়ে যান তামিম। ১০১ রান করে তামিমের পথে হাঁটা দেন মাহমুদুল্লাহও। তরুণদের মধ্যে মিরাজের ব্যাট থেকে আসে ২৮ রান।

শেষদিকে ইমরুলের ৪০ রানে চারশো পেরোয় বাংলাদেশের ইনিংস।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ