হামেস রদ্রিগেজের ইনজুরি নিয়ে চিন্তায় পড়েছেন কলম্বিয়ার কোচ হোসে পেকারমেন। মঙ্গলবার ৩ জুলাই শেষ ষোলোর লড়াইয়ে ইংল্যান্ডের মোকাবেলা করবে কলম্বিয়া। তার আগে দলের তারকা ফরওয়ার্ডের চোট ভাবনায় ফেলেছে কোচকে।
নতুন করে ইনজুরিতে পড়ায়, ২০১৪ সালের গোল্ডেন বুট জয়ী এই খেলোয়াড়ের ইংলিশদের বিপক্ষে খেলা নিয়ে সংশয় তৈরি হয়েছে। বৃহস্পতিবার সেনেগালের বিপক্ষে গ্রুপের শেষ ম্যাচে মাঠে নেমেছিলেন হামেস। কিন্তু খেলার মাঝপথে চোটের কারণে সাজঘরে ফিরে যান তিনি।
এর আগে কাফ ইনজুরির কারণে জাপানের বিপক্ষে গ্রুপের প্রথম ম্যাচ খেলতে পারেননি রদ্রিগেজ। তবে পোল্যান্ডের বিপক্ষে কলম্বিয়ার ৩-০ গোলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তার। নিজে গোল না পেলেও কলম্বিয়ার তিনটি গোলেই অভদান ছিল হামেসের।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: