খেলা

দ্বিতীয় টি২০ তে পাত্তা পেল না আইরিশরা

দ্বিতীয় টি২০ তে পাত্তা পেল না আইরিশরা
দ্বিতীয় টি২০ তে পাত্তা পেল না আইরিশরা

ডাবলিনের মালাহিড ক্রিকেট গ্রাউন্ডে শুক্রবার রাতে ১৪৩ রানের বড় ব্যবধানে আয়ারল্যান্ডকে হারাল ভারত। কোহলিদের দেয়া ২১৩ রানের জবাবে ব্যাট করতে নেমে ৭০ রানে গুটিয়ে গেল আইরিশরা। এখনো পর্যন্ত এটিই ভারতের সর্বোচ্চ রান ব্যবধানে জয়।

এই জয়ের ফলে ভারত সবচেয়ে বেশি রানে টি-টোয়েন্টি জেতার রেকর্ডের তালিকায় পাকিস্তানের সঙ্গে যুগ্মভাবে দ্বিতীয়স্থানে উঠে এল। এই তালিকার শীর্ষে রয়েছে শ্রীলঙ্কা৷ ২০০৭ সালে কেনিয়াকে ১৭২ রানে হারিয়েছিল লঙ্কানরা।

প্রথম ব্যাট করে আয়ারল্যাল্ডের সামনে ২১৪ রানের টার্গেট রেখেছিল বিরাট বিগ্রেড। সেখান থেকে ১২.৩ ওভারে মাত্র ৭০ রানে অল-আউট হয়ে যায় আয়ারল্যান্ড। কোন আইরিশ ব্যাটসম্যানই ২০-র ঘরে পৌঁছতে পারেননি।

৪ ওভার বল করে ২১ রান দিয়ে ৩টি উইকেট নিয়েছেন যুযবেন্দ্র চাহাল। ২.৩ ওভারে ১৬ রান দিয়ে তিনটি উইকেট নিজের ঝুলিতে পুরেছেন কুলদীপ যাদব। দু’টি উইকেট এসেছে উমেশ যাদবের ঝুলিতেও।

আইরিশদের তুলাধূনা করে সিরিজ জেতার দিনে ‘প্লেয়ার অফ দ্য ম্যাচ’ হয়েছেন লোকেশ রাহুল। ‘প্লেয়ার অফ দ্য সিরিজের খেতাব জিতেছেন যুযবেন্দ্র চাহাল।

প্রথম ম্যাচের মত শুক্রবারও (২৯ জুন) টসে জিতে ভারতকে ব্যাট করতে পাঠিয়েছিল আয়ারল্যান্ড। রাহুল-রাইনার ব্যাটে ভর করে ২০ ওভারে ৪ উইকেটে হারিয়ে আবারও ২০০ রানের গন্ডি পার করল বিরাটবাহিনী।

আগের ম্যাচে শিখর ধাওয়ান এবং রোহিত শর্মা রান পেয়েছেন। শুক্রবার ভারতের স্কোরবোর্ডকে ২০০ পার করান রাহুল, রায়না, পাণ্ডিয়ারা।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ